- Home
- West Bengal
- PMAY-U 2.0 Scheme: মাত্র ৫০ হাজারে মিলবে নিজস্ব ফ্ল্যাট! কারা পাবে, কিভাবে কোথায় আবেদন করবেন, রইল বিস্তারিত
PMAY-U 2.0 Scheme: মাত্র ৫০ হাজারে মিলবে নিজস্ব ফ্ল্যাট! কারা পাবে, কিভাবে কোথায় আবেদন করবেন, রইল বিস্তারিত
PMAY-U 2.0 প্রকল্পের অধীনে অর্থনৈতিকভাবে দুর্বল চটকল শ্রমিকদের জন্য রাজ্য সরকার একটি নতুন আবাসন প্রকল্প ঘোষণা করেছে। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য শ্রমিকরা মাত্র ৫০,০০০ টাকার বিনিময়ে ২ কামরার নিজস্ব পাকা ফ্ল্যাট পাবেন।

অ্যাফোর্ডেবল হাউজিং ইন পার্টনারশিপ
PMAY-U 2.0 Scheme: অর্থনৈতিকভাবে দুর্বল এবং ভাড়ায় বসবাসকারী চটকল শ্রমিকদের জন্য একটি যুগান্তকারী আবাসন প্রকল্পের ঘোষণা করেছেন রাজ্যের শ্রম ও পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। প্রধানমন্ত্রী আবাস যোজনা-আরবান ২.০ (PMAY-U 2.0)-এর 'অ্যাফোর্ডেবল হাউজিং ইন পার্টনারশিপ' (AHP) ধারার অধীনে এই বিশেষ উদ্যোগটি নেওয়া হয়েছে।

যোগ্য আবেদনকারী
এই প্রকল্পের মাধ্যমে যোগ্য আবেদনকারীরা মাত্র ৫০,০০০ টাকায় নিজস্ব পাকা ফ্ল্যাট হাতে পাবেন। বাকি সিংহভাগ খরচ বহন করবে কেন্দ্র ও রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট শ্রম দফতর। প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে (Pilot Project) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলায় এই প্রকল্প শুরু হতে চলেছে।
ফ্ল্যাটের খরচ এবং গঠনশৈলী
প্রশাসনের হিসাব অনুযায়ী, প্রতিটি ফ্ল্যাট তৈরিতে মোট আনুমানিক খরচ হবে ৫.৫০ লক্ষ টাকা। খরচের বিভাজনটি নিম্নরূপ:
• কেন্দ্রীয় সরকারের অনুদান: ১.৫০ লক্ষ টাকা
• রাজ্য সরকারের অনুদান: ২.৭৯ লক্ষ টাকা
• শ্রম দফতরের অবদান: ৭১,০০০ টাকা
• সুবিধাভোগী বা শ্রমিকের অংশ: মাত্র ৫০,০০০ টাকা
ফ্ল্যাটের কার্পেট এরিয়া কত হবে?
প্রতিটি ফ্ল্যাটের কার্পেট এরিয়া হবে প্রায় ৩২০ থেকে ৪৫০ বর্গফুট (কিছু ক্ষেত্রে ৪৮৫ বর্গফুট পর্যন্ত)। ফ্ল্যাটের ভেতরে থাকবে দু’টি শোওয়ার ঘর (2BHK), একটি রান্নাঘর এবং একটি শৌচাগার। সাধারণত চার তলা (G+3) ভবনে প্রতি তলায় চারটি করে মোট ১৬টি ফ্ল্যাট তৈরি করার পরিকল্পনা রয়েছে।
কারা পাওয়ার যোগ্য?
কারা পাওয়ার যোগ্য? (আবেদনের শর্তাবলী)
এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে বেশ কিছু কঠোর শর্ত পূরণ করতে হবে:
১. পেশাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই একজন চটকল শ্রমিক হতে হবে, যিনি বর্তমানে জরাজীর্ণ বা পুরনো শ্রমিক কোয়ার্টারে বসবাস করছেন।
আবেদনের শর্তাবলী
২. আর্থিক সীমা: আবেদনকারীকে সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি (EWS) ভুক্ত হতে হবে এবং পরিবারের মোট বার্ষিক আয় ৩ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
৩. পাকা বাড়ি না থাকা: আবেদনকারী বা তাঁর পরিবারের কোনও সদস্যের নামে ভারতের কোথাও কোনও পাকা বাড়ি থাকা চলবে না।
আবেদনের শর্তাবলী
৪. পূর্ববর্তী সুবিধা: বিগত ২০ বছরের মধ্যে কেন্দ্র বা রাজ্য সরকারের অন্য কোনও আবাসন প্রকল্পের (যেমন আবাস যোজনা) সুবিধা পেয়ে থাকলে, তিনি এই প্রকল্পে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।
৫. অগ্রাধিকার: প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী পরিবার, বিধবা, একক মহিলা এবং রূপান্তরকামীদের ফ্ল্যাট বণ্টনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য নিচের তলার ফ্ল্যাট বরাদ্দ করার ক্ষেত্রেও অগ্রাধিকার থাকবে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

