Howrah Crime News: ফের শ্যুটআউটের ঘটনায় উত্তেজনা ছড়াল হাওড়ায়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে প্রোমোটারকে খুন। ব্যক্তিগত আক্রোশ নাকি অন্য কোনও কারণ? কী কারণে এই খুন? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Howrah Crime News: হাওড়ায় শ্যুটআউট! ভরা রাস্তায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে প্রোমোটারকে খুন। কাকভোরে শুটআউট হাওড়ায়। ভরা রাস্তায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে প্রোমোটারকে গুলি করে খুন! অভিযোগ দুই দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু যুবকের। এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ভয়াবহ দৃশ্য। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, প্রোমোটারির টাকা নিয়ে বচসার জেরে এই খুন! 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

হাওড়ায় শ্যুটআউটে উত্তেজনা:- 

দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।মৃত যুবকের নাম শফিক খান। বয়স আনুমানিক ২৭। রমজান মাস চলায় সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন যুবক। ঘটনাটি ঘটে হাওড়ার গোলবাড়ির পিলখানা এলাকায়। সেখানে হারুন ও রোহিত নামে ওই দুই দুষ্কৃতী তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে বলে অভিযোগ।

এলাকার একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই হাড়হিম করা দৃশ্য।সেই ফুটেজে দেখা গিয়েছে, রাস্তায় দুই যুবক কথা বলছিল শফিকের সঙ্গে। পাশে ছিলেন আরও কয়েকজন। কথা বলতে বলতেই আচমকাই দুই অভিযুক্তই আগ্নেয়াস্ত্র বার করে শফিকের মাথা ও বুকে মোট ৪ রাউন্ড গুলি চালায়। মাটিতে লুটিয়ে পড়েন যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় শফিকের। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে যায় গোলাবাড়ি থানার পুলিশ।

 দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু কেন এই খুন?স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শফিক এলাকায় প্রোমোটারি করতেন। প্রাথমিক অনুমান, প্রোমোটারি সংক্রান্ত কোনও বিবাদ ও টাকা পয়সা নিয়ে ঝামেলার জন্য খুন করা হয়েছে শফিককে।

শফিকের ভাই জাহিদ খান বলেন, “হারুন খান ও রোহিত নামে এলাকার দুই জেল ফেরত দুষ্কৃতী দাদাকে গুলি করে খুন করেছে। এই দুই দুষ্কৃতীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক পুলিশ।” ঘটনাস্থলে ছুটে যান ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ রুস্তম খান। তিনি বলেন, “ভরা রাস্তায় দুষ্কৃতীরা এক যুবককে গুলি করে দিয়ে চলে গেল। পুলিশ বিষয়টি ভালো করে তদন্ত করুক। কাউন্সিলর আরও জানান, শফিক এলাকায় ভালো ছেলে হিসাবেই পরিচিত ছিল। কেন তাকে এভাবে খুন হতে হল পুলিশ তা তদন্ত করে দেখুক। এই ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন উঠছে। আতঙ্কে এলাকাবাসী।

এদিকে নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল স্বামী, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার শহর জুড়ে। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের ১ নং ওয়ার্ড শান্তি কুঠির ক্লাবের শ্যামাপ্রসাদ পল্লী এলাকায়, জানা গেছে মৃত মহিলার নাম আম্বালিকা সরকার, অভিযুক্ত স্বামীর নাম রাজদীপ বড়ুয়া, সোমবার সন্ধ্যায় ঘটে এই ঘটনা। সূত্রের খবর নিজেদের পারিবারিক বিপদের জেরে এদিন আম্বালিকা সরকারের স্বামী রাজদীপ বড়ুয়া ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীকে গলায় আঘাত করে এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় অম্বালিকা সরকারের পরবর্তীতে তাকে কোচবিহার এমজেএম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

এ বিষয়ে মৃত অম্বলিকা সরকারের কাকা জানান - তার স্বামী প্রতিনিয়ত মাদকদ্রব্য পান করে বাড়ি এসে তার স্ত্রীর সাথে ঝগড়া করে এদিনও তার ব্যতিক্রম হয়নি এদিনও তিনি মাদকদ্রব্য পান করে এসে তার স্ত্রীর সাথে ঝগড়া করে এবং ঘরেই তার স্ত্রীকে ধারণা অস্ত্র দিয়ে গলায় কোপ দেয়। ধৃত রাজদীপ বড়ুয়া কে হাসপাতাল চত্বর থেকে আটক করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। রাজদীপ বড়ুয়ার সাথে কথা বলতে গেলে তিনি কোন রকম সদ উত্তর দেয়নি। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।