আবারও বাংলার জন্য নতুন ট্রেনের ঘোষণা কর রেল মন্ত্রক। এবার বেশ কয়েকটি স্পেশাল দূরপাল্লার ট্রেনের ঘোষণা করা হয়েছে। ঠাকুরনগর, বনগাঁ এবং বারাসাত এলাকার যাত্রীদের সুবিধার্থে রেল মন্ত্রক ঠাকুরনগর ও কাঠগোদাম, বনগাঁ ও লুমডিং, বনগাঁ ও আলিপুরদুয়ার জংশন, জগদলপুর ও ঠাকুরনগর এবং কেসিংগা ও ঠাকুরনগরের মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
আবারও বাংলার জন্য নতুন ট্রেনের ঘোষণা কর রেল মন্ত্রক। এবার বেশ কয়েকটি স্পেশাল দূরপাল্লার ট্রেনের ঘোষণা করা হয়েছে। ঠাকুরনগর, বনগাঁ এবং বারাসাত এলাকার যাত্রীদের সুবিধার্থে রেল মন্ত্রক ঠাকুরনগর ও কাঠগোদাম, বনগাঁ ও লুমডিং, বনগাঁ ও আলিপুরদুয়ার জংশন, জগদলপুর ও ঠাকুরনগর এবং কেসিংগা ও ঠাকুরনগরের মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
জানুন ট্রেনের সময়সূচি
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ০৫০৩০ কাঠগোদাম – ঠাকুরনগর স্পেশাল ট্রেনটি ১৫.০৩.২০২৬ তারিখে ১০:০০ ঘটিকায় কাঠগোদাম থেকে ছেড়ে পরের দিন ২০:৪০ ঘটিকায় ঠাকুরনগরে পৌঁছবে। এবং ০৫০২৯ ঠাকুরনগর – কাঠগোদাম স্পেশাল ট্রেনটি ১৮.০৩.২০২৬ তারিখে ১০:২০ ঘটিকায় ঠাকুরনগর থেকে ছেড়ে পরের দিন ২৩:৩০ ঘটিকায় কাঠগোদামে পৌঁছবে। পূর্ব রেলের আওতাধীন পথে উভয় দিকেই ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর শান্তিনিকেতন, সাঁইথিয়া, রামপুরহাট, পাকুড় এবং মালদা টাউন স্টেশনে থামবে।
০৫৬০৪ লুমডিং – বনগাঁ স্পেশাল ট্রেনটি ১৫.০৩.২০২৬ তারিখে ০৭:১০ ঘটিকায় লুমডিং থেকে ছেড়ে পরের দিন ১১:০০ ঘটিকায় বনগাঁয় পৌঁছবে এবং ০৫৬০৩ বনগাঁ – লুমডিং স্পেশাল ট্রেনটি ১৯.০৩.২০২৬ তারিখে ০০:৩০ ঘটিকায় বনগাঁ থেকে ছেড়ে পরের দিন ০৪:০০ ঘটিকায় লুমডিংয়ে পৌঁছবে। পূর্ব রেলের আওতাধীন পথে উভয় দিকেই ট্রেনটি ঠাকুরনগর, নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর শান্তিনিকেতন, সাঁইথিয়া, রামপুরহাট, পাকুড় এবং মালদা টাউন স্টেশনে থামবে।
০৫৪৬৪ আলিপুরদুয়ার জংশন – বনগাঁ স্পেশাল ট্রেনটি ১৫.০৩.২০২৬ তারিখে ১৪:২০ ঘটিকায় আলিপুরদুয়ার জংশন থেকে ছেড়ে ১২:০০ ঘটিকায় বনগাঁয় পৌঁছবে এবং ০৫৪৬৩ বনগাঁ – আলিপুরদুয়ার জংশন স্পেশাল ট্রেনটি ১৮.০৩.২০২৬ তারিখে রাত ২২:৫০ ঘটিকায় বনগাঁ থেকে ছেড়ে পরের দিন ১৯:৩০ ঘটিকায় আলিপুরদুয়ার জংশনে পৌঁছবে। ইস্টার্ন রেলের আওতাধীন পথে উভয় দিকেই এই ট্রেনটি ঠাকুরনগর, নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর শান্তিনিকেতন, সাঁইথিয়া, রামপুরহাট, পাকুড় এবং মালদা টাউন স্টেশনে থামবে।
০৮৫৬৩ জগদলপুর – ঠাকুরনগর স্পেশাল ট্রেনটি ১৫.০৩.২০২৬ তারিখে সকাল ০৮:০০ ঘটিকায় জগদলপুর থেকে ছেড়ে পরের দিন ১০:৪৫ ঘটিকায় ঠাকুরনগরে পৌঁছবে; এবং ০৮৫৬৪ ঠাকুরনগর – জগদলপুর স্পেশাল ট্রেনটি ১৮.০৩.২০২৬ তারিখে সন্ধ্যা ১৮:০০ ঘটিকায় ঠাকুরনগর থেকে ছেড়ে পরের দিন রাত ২২:৪৫ ঘটিকায় জগদলপুরে পৌঁছবে।
০৮৩৭৩ কেসিংগা – ঠাকুরনগর স্পেশাল ট্রেনটি ১৬.০৩.২০২৬ তারিখে বিকাল ১৬:১০ ঘটিকায় কেসিংগা থেকে ছেড়ে পরের দিন ১০:৪৫ ঘটিকায় ঠাকুরনগরে পৌঁছাবে; এবং ০৮৩৭৪ ঠাকুরনগর – কেসিংগা স্পেশাল ট্রেনটি ১৮.০৩.২০২৫ তারিখে রাত ২০:৩০ ঘটিকায় ঠাকুরনগর থেকে ছেড়ে পরের দিন দুপুর ১৪:৪৫ ঘটিকায় কেসিংগায় পৌঁছবে।
