09:07 PM (IST) Nov 04

Ajker Bangla News Live: Gangarampur Shocker - স্ত্রীকে খুনের পর কাটা মাথা নিয়ে বাড়ির মন্দিরে বসে স্বামী!

Gangarampur News: দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) গঙ্গারামপুরে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। স্ত্রীকে মাথা কেটে খুন করে সেই কাটা মাথা নিয়ে বাড়ির মন্দিরে বসেছিলেন এক যুবক। এই ঘটনার জেরে ওই অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে ওই যুবককে গ্রেফতার করে।

Read Full Story
06:42 PM (IST) Nov 04

Ajker Bangla News Live: ‘দিওয়ালির উপহার কর্মীদের’, ফের DA বৃদ্ধি! নভেম্বরের বেতনের সঙ্গে ঢুকবে অতিরিক্ত টাকা

ফের এক দফায় ৩% ডিএ (Dearness Allowance) বা মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে সরকারি কর্মীদের জন্য। রাজ্যের ৮ লক্ষ সুবিধাভোগীর জন্য একটি উপহার হিসেবে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী।

Read Full Story
06:20 PM (IST) Nov 04

Ajker Bangla News Live: Strait of Hormuz - হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজ চলাচলে কোনো বাধা নেই, জানাল ইরান

হরমুজ প্রণালীতে ভারতীয় বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো বিধিনিষেধ থাকছে না বলে স্পষ্ট জানাল ইরান। এদিকে আমেরিকার সঙ্গে সম্ভাব্য সংঘাত এড়াতে কাতারের মধ্যস্থতায় একটি চুক্তির পথে হাঁটতে চাইছে ইরানের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব।
Read Full Story
06:11 PM (IST) Nov 04

Ajker Bangla News Live: Rahul Gandhi - 'পঞ্জাবকে চালানো হচ্ছে দিল্লি থেকে', মাদক ইস্যুতে ভগবন্ত মানকে তোপ রাহুলের

পাঞ্জাবের সাংরুরে 'ইনসাফ র‍্যালি'-তে আপ সরকার ও মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, মাদক সমস্যা মেটাতে আপ ব্যর্থ এবং পাঞ্জাব আসলে দিল্লি থেকে চালানো হচ্ছে।
Read Full Story
05:51 PM (IST) Nov 04

Ajker Bangla News Live: Dimaagi Naxal - 'দিমাগি নকশাল' কোনো বয়ান নয়, এটা একটা শব্দ! খাড়গেকে কড়া জবাব রিজিজুর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে মল্লিকার্জুন খাড়গের মন্তব্যের কড়া জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। 'দিমাগি নকশাল' কাদের বলা হয়, এক্স হ্যান্ডেলে তার চারটে তালিকাও দিয়েছেন তিনি।
Read Full Story
05:43 PM (IST) Nov 04

Ajker Bangla News Live: Agnipath Scheme - অগ্নিবীরদের জন্য আরও ২ বছরের চাকরির সুযোগ, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

অগ্নিপথ প্রকল্পে এবার বড়সড় বদল আনল কেন্দ্র। অগ্নিবীরদের জন্য আরও দু'বছরের 'সেকেন্ড ট্যুর অফ ডিউটি' অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে ইচ্ছুক প্রার্থীরা সেনাবাহিনীতে আরও বেশি দিন কাজ করার সুযোগ পাবেন। পরে তাঁরা স্থায়ী পদেও যোগ দিতে পারবেন।
Read Full Story
04:14 PM (IST) Nov 04

Ajker Bangla News Live: US Midterm Elections - মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটদের বিরাট বাজিমাত! উচ্ছ্বসিত বারাক ওবামা, কী জানালেন?

US Midterm Elections: মার্কিন মধ্যবর্তী নির্বাচনে হাউজ ও সেনেট—উভয় কক্ষেই ডেমোক্র্যাটরা জয়ী হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই জয় মার্কিন কংগ্রেসে ক্ষমতার ভারসাম্যে বড়সড় বদলের ইঙ্গিত দিচ্ছে।

Read Full Story
04:01 PM (IST) Nov 04

Ajker Bangla News Live: India vs New Zealand - বিরাটের রাজকীয় ব্যাটিং, প্রথম ওডিআই-তে নিউজিল্যান্ডকে হারাল ভারত

India vs New Zealand ODI Series: চলতি নিউজিল্যান্ড সফরে টি-২০ সিরিজে ৩-২ জয় পাওয়ার পর এবার ওডিআই সিরিজের প্রথম ম্যাচেও জয় পেল ভারতীয় দল। বুধবার অকল্যান্ডের (Auckland) ইডেন পার্কে (Eden Park) অসাধারণ ব্যাটিং করে ভারতীয় দলকে জেতালেন বিরাট কোহলি (Virat Kohli)।

Read Full Story
03:54 PM (IST) Nov 04

Ajker Bangla News Live: নতুন করে আবেদন করা যাবে অন্নপূর্ণা ভাণ্ডার-যুবশক্তিতে? ফের ৩ দিন ধরে সেবা সেতু ক্যাম্প, কোথায় বসবে?

নভেম্বরের শেষ অথবা ডিসেম্বর মাসে নতুন করে জনকল্যাণ শিবির আয়োজনের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, গ্রাম পঞ্চায়েত ও পুরসভা স্তরে এই শিবির বসবে।

Read Full Story
03:15 PM (IST) Nov 04

Ajker Bangla News Live: Arshdeep Singh - নিউজিল্যান্ডের বিরুদ্ধে উইকেট নিয়ে কেন নেচে উঠলেন? খোলসা করলেন আর্শদীপ

New Zealand vs India First ODI: বুধবার অকল্যান্ডের (Auckland) ইডেন পার্কে (Eden Park) নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে নজর কেড়ে নিয়েছেন ভারতীয় দলের তারকা পেসার আর্শদীপ সিং (Arshdeep Singh)। তিনি উইকেট নেওয়ার পর নেচে ওঠেন। নিউজিল্যান্ডের ইনিংস শেষ হওয়ার পর নাচের কারণ জানালেন এই পেসার।

Read Full Story
02:57 PM (IST) Nov 04

Ajker Bangla News Live: IRDAI new rules - মোটর বিমায় বড় বদল আনছে IRDAI! আপনার দু চাকা থাক বা চার চাকা, অবশ্যই জেনে রাখুন এই বিষয়

IRDAI's new rules:: IRDAI ব্যক্তিগত গাড়ি ও দু’চাকার যানবাহনের জন্য একটি নতুন চার-স্তর বিশিষ্ট মোটর বিমা কাঠামো চালু করতে চলেছে। এর ফলে গ্রাহকরা নিজেদের প্রয়োজন অনুযায়ী বিমা কভারেজ বেছে নেওয়ার ক্ষেত্রে আরও বেশি স্বচ্ছতা ও বিকল্প পাবেন।

Read Full Story
02:12 PM (IST) Nov 04

Ajker Bangla News Live: INDIA Bloc - জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ৫ নভেম্বর বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ইন্ডিয়া জোটের বিক্ষোভ, কোন কোন নেতা আসছেন?

INDIA Bloc: ইন্ডিয়া জোট আগামী ৫ নভেম্বর, বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) প্রতিবাদে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাবে। তাদের দাবি, এই সংশোধন প্রক্রিয়া বাতিল করতে হবে এবং কমিশনারের আইনি রক্ষাকবচ তুলে নিতে হবে।

Read Full Story
01:43 PM (IST) Nov 04

Ajker Bangla News Live: Delhi High Court - আইনজীবীদের হুমকি-ক্ষমতার অপব্যবহার? দিল্লি পুলিশের বিরুদ্ধে এবার মামলার শুনানি হাইকোর্টে

Delhi High Court: আইনজীবীদের হুমকি ও কুরুচিকর মন্তব্যের অভিযোগে দিল্লি পুলিশের অফিসারদের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি হবে দিল্লি হাইকোর্টে। আইনজীবী ও পুলিশের সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে এই মামলায়।

Read Full Story
12:40 PM (IST) Nov 04

Ajker Bangla News Live: School Holidays - মুরসুর প্রভাবে অন্ধ্রপ্রদেশে চলছে একনাগাড়ে ভারী বৃষ্টি, একাধিক জেলায় বন্ধ স্কুল

School Holidays: 'মুরসু' ঘূর্ণিঝড়ের জেরে অন্ধ্রপ্রদেশে টানা বৃষ্টি চলছে। পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক জেলায় স্কুল-কলেজ ছুটির ঘোষণা করেছে প্রশাসন। কোন কোন জেলায় ছুটি হল স্কুল? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

Read Full Story
11:45 AM (IST) Nov 04

Ajker Bangla News Live: US Midterm Elections - ব্যাকফুটে ট্রাম্প-রিপাবলিকানরা; মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়জয়কার

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের ৪৩৫টি আসন এবং সেনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসনে ভোটগ্রহণ হয়েছে। এর পাশাপাশি ৩৬টি প্রদেশের গভর্নর পদেও নির্বাচন হয়। প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে, নিম্নকক্ষের ১০১টি আসনে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটিক পার্টি।
Read Full Story
11:34 AM (IST) Nov 04

Ajker Bangla News Live: Shubman Gill - কপালে আটকানো বিশেষ যন্ত্র! মাথায় 'ওটা' কী পরেছেন শুভমন গিল? মিনিটের মধ্যে ভাইরাল অদ্ভুত ডিভাইস

Shubman Gill: কপালের কোণ লাগানো অদ্ভুত যন্ত্র! ক্রিকেট মাঠে শুভমন গিলের ছবি ঘিরে শুরু হয়েছে কৌতূহল। কেন মাথায় পরা হয়েছে এই ডিভাইস?

Read Full Story
11:15 AM (IST) Nov 04

Ajker Bangla News Live: WB Weather Alerts - বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ভ্রুকুটি, কালীপুজোর আগে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

WB Weather Alerts: সকাল থেকেই মেঘলা আকাশ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারিতে।।

Read Full Story
11:03 AM (IST) Nov 04

Ajker Bangla News Live: US Midterm Elections 2026 - আমেরিকায় কেন হয় মিডটার্ম নির্বাচন? ভারতীয়দের ওপর এর প্রভাব কতটা?

আমেরিকায় শুরু হয়ে গিয়েছে মিডটার্ম নির্বাচন। কিন্তু এই মিডটার্ম নির্বাচন আসলে কী? এই ভোটে কোন দল জিতলে কী ধরনের পরিবর্তন আসবে? আর ভারতের সঙ্গেই বা এর সম্পর্ক কী? চলুন, সহজ ভাষায় জেনে নেওয়া যাক।
Read Full Story
10:09 AM (IST) Nov 04

Ajker Bangla News Live: Nandan Controversy - বদলের বাংলায় নন্দনে মুছল মমতার নাম, অক্ষত জ্যোতি বসুর ফলক, বিতর্ক তুঙ্গে

Nandan Controversy: বদলের বাংলায় বদলে গেল নন্দন চত্বরে থাকা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত নেমপ্লেট। শুধুই কী পরিবর্তন নাকি রাজনৈতিক তরজা? বিতর্ক শুরু হতেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে চর্চা। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story
09:29 AM (IST) Nov 04

Ajker Bangla News Live: Diwali 2026 - দীপাবলিতে ফিরছে মাটির প্রদীপের কদর, চাহিদা বাড়লেও বাড়েনি লাভ, সমস্যায় মৃৎশিল্পীরা

Diwali 2026: দীপাবলিতে ফিরছে মাটির প্রদীপের কদর। ইলেকট্রিক আলোর ভিড়ে ফের চাহিদা মাটির প্রদীপের। আসন্ন দীপাবলির আগে ব্যস্ত গাজোলের পালপাড়া। চাহিদা বাড়লেও বাড়েনি লাভ, সমস্যায় মৃৎশিল্পীরা। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Read Full Story