টানা বৃষ্টিতে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশন সংলগ্ন রেললাইনে ধস। বৃহস্পতিবার ভোররাতে আচমকাই মালদা ডিভিশনের অন্তর্গত তিলডাঙা ও নিউ ফারাক্কার মধ্যবর্তী মাটি ধসে ট্র্যাক বসে যায়। বড় কোনও দুর্ঘটনা না ঘটলেও এর জেরে বিপর্যস্ত হয়েছে ট্রেন চলাচল। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

টানা বৃষ্টিতে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশন সংলগ্ন রেললাইনে ধস। বৃহস্পতিবার ভোররাতে আচমকাই মালদা ডিভিশনের অন্তর্গত তিলডাঙা ও নিউ ফারাক্কার মধ্যবর্তী মাটি ধসে ট্র্যাক বসে যায়। বড় কোনও দুর্ঘটনা না ঘটলেও এর জেরে বিপর্যস্ত হয়েছে ট্রেন চলাচল। দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। রেললাইনে ধসের জেরে বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। আটকে থাকা ট্রেনগুলির মধ্যে রয়েছে পদাতিক এক্সপ্রেস, যোগবাণী এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস এবং দার্জিলিং মেল। ফলে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী।

ইতিমধ্যেই রেলের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। ভোর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শুরু হয়েছে। তবে অবিরাম বৃষ্টির কারণে মেরামতির কাজও বার বার বাধার মুখে পড়ছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে কার্যত বিপাকে পড়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

এদিকে, রেললাইনে ধসের কারণে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। অনেক ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। তার মধ্যে কয়েকটি ট্রেন কলকাতা, হাওড়া ও শিয়ালদা স্টেশন থেকে ছাড়ার কথা।

মালদা ডিভিশনে ভূমিধসের কারণে ট্রেন চলাচলে পরিবর্তন

০৩.০৯.২০২৬ তারিখে ট্রেন বাতিল

• ৫৩৪৩৪ বারহারওয়া – আজিমগঞ্জ প্যাসেঞ্জার

• ৫৩০২৯ আজিমগঞ্জ – ভাগলপুর প্যাসেঞ্জার

• ৬৩৪০১ সাহেবগঞ্জ – মালদা টাউন প্যাসেঞ্জার

• ৬৩৪০২ মালদা টাউন – সাহেবগঞ্জ প্যাসেঞ্জার

ট্রেনের যাত্রাপথ পরিবর্তন (ডাইভারশন)

নলহাটি – আজিমগঞ্জ – জঙ্গিপুর রোড – নিউ ফারাক্কা হয়ে যাত্রাপথ পরিবর্তন

• ১২৩৬৩ কলকাতা – হলদিবাড়ি এক্সপ্রেস (০৩.০৯.২০২৬ তারিখে যাত্রা শুরু)

• ১৩০৫৩ হাওড়া – রাধিকাপুর এক্সপ্রেস (০৩.০৯.২০২৬ তারিখে যাত্রা শুরু)

• ১২৫০৩ এসএমভিবি (SMVB) বেঙ্গালুরু – আগরতলা এক্সপ্রেস (০১.০৯.২০২৬ তারিখে যাত্রা শুরু)

• ১৩১৭৩ শিয়ালদহ – সাব্রুম এক্সপ্রেস (০৩.০৯.২০২৬ তারিখে যাত্রা শুরু)

• ১৫৬৬১ রাঁচি – কামাখ্যা এক্সপ্রেস (০২.০৯.২০২৬ তারিখে যাত্রা শুরু)

• ১৩৪৩৩ এসএমভিবি (SMVB) বেঙ্গালুরু – মালদা টাউন এক্সপ্রেস (০১.০৯.২০২৬ তারিখে যাত্রা শুরু)

বীরশিবপুর হয়ে যাত্রাপথ পরিবর্তন

• ১৩১৪৯ কাঞ্চনকন্যা এক্সপ্রেস (০২.০৯.২০২৬ তারিখে যাত্রা শুরু)

• ১২৩৪৩ দার্জিলিং মেল (০২.০৯.২০২৬ তারিখে যাত্রা শুরু)

• ১৩১৫৯ যোগবনী এক্সপ্রেস (০২.০৯.২০২৬ তারিখে যাত্রা শুরু)

• ১২৩৭৭ পদাতিক এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ... ০২.০৯.২০২৬)

• ১৩১৫৩ গৌড় এক্সপ্রেস (০২.০৯.২০২৬ তারিখে যাত্রা শুরু)

• ২২৫১১ কামাখ্যা এক্সপ্রেস (০১.০৯.২০২৬ তারিখে যাত্রা শুরু)

• ২২৩০১ বন্দে ভারত এক্সপ্রেস (০৩.০৯.২০২৬ তারিখে যাত্রা শুরু)