Rekha Patra : আক্রান্ত রেখা পাত্র, বিজেপি বিধায়কের গাড়িতে ঢিল,উত্তেজনা হাসনাবাদে

Rekha Patra: হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রকে মারধর এবং তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠল। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের পাটলিখানপুর এলাকার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

Share this Video

Rekha Patra: হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রকে মারধর এবং তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠল। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের পাটলিখানপুর এলাকার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রেখা পাত্রের বক্তব্য অনুযায়ী, একটি পুজো মণ্ডপে যাওয়ার পথে পাটলিখানপুর এলাকায় একটি বিজেপি পার্টি অফিসে এক ধর্মগুরুর ছবি দেখতে পান তিনি। এরপর গাড়ি থেকে নেমে সংশ্লিষ্ট সম্প্রদায়ের কয়েকজনকে ওই ছবি সরিয়ে অন্যত্র রাখার কথা বলেন বলে দাবি তাঁর। তা নিয়েই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে তাঁকে ও তাঁর অনুগামীদের মারধর করা হয় এবং তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ করেন রেখা পাত্র।

Related Video