
Medinipur News : রাস্তার গর্তে মাছ ছেড়ে ধান রোপণ! মেদিনীপুরে কংগ্রেসের অভিনব প্রতিবাদ
Medinipur News : রাস্তার বেহাল দশা! খানাখন্দে ভরা রাস্তায় জমেছে জল। কোথাও বড় বড় গর্ত, কোথাও জমে রয়েছে জল। এবার সেই জলভরা গর্তেই মাছ ছেড়ে এবং ধান রোপণ করে অভিনব প্রতিবাদে সামিল হল জাতীয় কংগ্রেস।
Medinipur News : রাস্তার বেহাল দশা! খানাখন্দে ভরা রাস্তায় জমেছে জল। কোথাও বড় বড় গর্ত, কোথাও জমে রয়েছে জল। এবার সেই জলভরা গর্তেই মাছ ছেড়ে এবং ধান রোপণ করে অভিনব প্রতিবাদে সামিল হল জাতীয় কংগ্রেস। মেদিনীপুর শহরে জেলা কংগ্রেস কার্যালয়ের সামনের রাস্তার বেহাল অবস্থা নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস কর্মীরা। রাস্তা সারাইয়ের দাবিতে এদিন অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানান তাঁরা। জল জমে থাকা রাস্তার গর্তে মাছ ছেড়ে এবং ধান রোপণ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। রাস্তার এমন বেহাল দশায় সাধারণ মানুষের যাতায়াতেও সমস্যার আশঙ্কা তৈরি হয়েছে। কবে সংস্কার হবে এই রাস্তা? কেন এখনও বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা? প্রতিবাদের মাধ্যমে সেই প্রশ্নই তুলল কংগ্রেস। দেখুন মেদিনীপুর থেকে এই প্রতিবেদন।