RG Kar Case: আরজি কর কাণ্ডে কি নয়া মোড়? আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের উপর এবং খুনের ঘটনায় আরও তিনজনের গ্রেফতারির দাবি জানাল নির্যাতিতার পরিবার (RG Kar Case)। পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ সহ আরও তিনজনকে গ্রেফতারির আর্জি জানানো হয়েছে অভয়ার পরিবারের তরফে (rg kar incident)।
RG Kar Case: আরজি কর কাণ্ডে কি নয়া মোড়? আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের উপর এবং খুনের ঘটনায় আরও তিনজনের গ্রেফতারির দাবি জানাল নির্যাতিতার পরিবার (RG Kar Case)। পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ সহ আরও তিনজনকে গ্রেফতারির আর্জি জানানো হয়েছে অভয়ার পরিবারের তরফে (rg kar incident)।

তিনজনকে গ্রেফতারির দাবি জানাল অভয়ার পরিবার
সেইসঙ্গে, সোমনাথ দাস এবং সঞ্জীব মুখোপাধ্যায় নামে আরও দুজনকে গ্রেফতারির দাবি উঠেছে। এই তিনজনের গ্রেফতারি চেয়ে বুধবার, শিয়ালদহ আদালতের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। এদিন পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে, নির্যাতিতার দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছিল। এমনকি, পরিবারের কাছে ডকুমেন্টস হস্তান্তর না করে, মরদেহকে তড়িঘড়ি দাহ করা হয়েছিল বলে গুরুতর অভিযোগ উঠেছে।
এবার সেই অভিযোগগুলির পরিপ্রেক্ষিতে প্রাক্তন বিধায়ক সহ এই তিনজনের গ্রেফতারির দাবি তুলেছে নির্যাতিতার পরিবার। বুধবার, শিয়ালদহ আদালতে তারা আবেদন জানায়, ঐ তিনজনকে যেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। এই শুনানির জন্য সিবিআই-এর আইনজীবীও পৌঁছে যান আদালতে।
আগামী ৫ জুন এই মামলার পরবর্তী শুনানি
অন্যদিকে, আদালতে সিবিআই-এর আইনজীবী সওয়াল করেন, “তদন্তকারীরা কাকে গ্রেফতার করবে, তা কেউ নির্দেশ দিতে পারে না। আমরা একটা জবাব দিতে চাই।” তখন নির্যাতিতার পরিবারের তরফ থেকে আইনজীবী পাল্টা সওয়াল করেন, “তার মানে আপনারা আরও কিছুটা সময় চাইছেন। এটা ভালো যে, ওনারা ভাবনাচিন্তা করছেন বিষয়টা নিয়ে। তিনজনের বিরুদ্ধে আমরা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চেয়েছি। ঘটনার পর তিনজন সক্রিয় হয়ে গেলেন, তার মধ্যে প্রথম জন নির্মল ঘোষ। দ্বিতীয় জন সঞ্জীব মুখোপাধ্যায়। ইনি আগে বামপন্থী ছিলেন, পরে সময়ের সঙ্গে সঙ্গে রং বদলেছেন। তারা দেহ হাইজ্যাক করেন।”
নির্যাতিতার পরিবারের আইনজীবী আরও বলেন, ২০২৪ সালে দেওয়া চার্জশিটে বলা হয় যে, অতিরিক্ত চার্জশিট দেওয়া হবে। কিন্তু এখনও সেটা দেওয়া হয়নি। এরপর দুই পক্ষের বক্তব্য শুনে বিচারক জানান, আগামী ৫ জুন এই মামলার পরবর্তী শুনানি হবে।
প্রসঙ্গত, এই পানিহাটি বিধানসভা থেকেই বিজেপি প্রার্থী হিসেবে লড়েন অভয়ার মা রত্না দেবনাথ। সিপিএম এবং তৃণমূলকে পরাস্ত করে তিনি জয়ী হন। এমনকি, তৎকালীন বিরোধী দলনেতা এবং বিজেপির পরিষদীয় দলনেতা তথা বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "সন্দেশখালি থেকে আরজি কর হয়ে যত জায়গায় মা-বোন-কন্যাদের অত্যাচার করা হয়েছে, তা নিয়ে কমিশন বসবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


