
Sajal Ghosh: 'আমার ছেলে ঘুগনি বিক্রি করবে, আর ওই ভাইপো...' কুলপিতে ঝাঁঝাল বার্তা সজলের
Sajal Ghosh: ভাতা নেবেন কিন্তু ভোট দেবেন না! কুলপির সভা থেকে ভোটারদের এক অভিনব দাওয়াই দিলেন সজল ঘোষ। রাজ্য সরকারের কর্মসংস্থান নীতি ও বর্তমান ভাতা ব্যবস্থাকে ভিখারিদের আয়ের সঙ্গে তুলনা করে চরম আক্রমণ শানালেন তিনি। কেন এমন বললেন সজল?
Sajal Ghosh: ভাতার চেয়ে ভিখারিদের আয় বেশি! কুলপিতে রাজ্য সরকারকে তুলোধনা সজল ঘোষের
‘মাসে ১৫০০ টাকা মানে দিনে মাত্র ৫০ টাকা! এর থেকে তো ভিখারিদের আয়ও অনেক বেশি।’ দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে 'পরিবর্তন যাত্রা'য় যোগ দিয়ে রাজ্য সরকারকে এভাবেই বেনজির আক্রমণ শানালেন বিজেপি নেতা সজল ঘোষ। তাঁর দাবি, রাজ্য সরকার মানুষকে স্বাবলম্বী করার বদলে সস্তার রাজনীতিতে ব্যস্ত।
সজলের নিশানায় রাজ্য সরকার ও নিয়োগ দুর্নীতি এদিন কুলপির সভা থেকে সজল ঘোষ সরাসরি কর্মসংস্থান এবং নিয়োগ দুর্নীতি ইস্যু টেনে আনেন। তিনি বলেন, "এই সরকার ২৬ হাজার যোগ্য ছেলে-মেয়ের চাকরি খেয়েছে। এখন তারা চাকরির দাবিতে ধর্মতলায় শুয়ে আছে, আর সরকার সেখানে এসআইআর (SIR) বা নাটকের মহড়া চালাচ্ছে।"
ভোটারদের প্রতি বিশেষ বার্তা সাধারণ মানুষের উদ্দেশ্যে সজলের পরামর্শ, "সরকার যে ভাতা দিচ্ছে সেটা আপনাদেরই টাকা। তাই ওদের দেওয়া ভাতা অবশ্যই নেবেন, কিন্তু ভোট দেওয়ার সময় ভুল করবেন না। ভাতা নিলেও ভোট দেবেন না।"
রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোকে এভাবে ভিখারিদের আয়ের সঙ্গে তুলনা করায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনো পাল্টা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সজলের এই মন্তব্য যে আগামী পঞ্চায়েত বা লোকসভা নির্বাচনের আগে উত্তাপ বাড়াবে, তা বলাই বাহুল্য।