AITC MP Saugata Roy: গত কয়েক বছরে বারবার বিতর্কিত মন্তব্য করছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। সংসদে তাঁর আচরণ নিয়েও সমালোচনা হয়েছে। রাজ্যে পালাবদলের পর এবার নিজের লোকসভা কেন্দ্রেই বিক্ষোভের মুখে পড়লেন এই রাজনীতিবিদ। তাঁর দিকে লক্ষ্য করে ডিম ছোড়া হল। নিমতার এই ঘটনায় রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে।

DID YOU
KNOW
?
বিতর্কে সৌগত রায়
লোকসভার অধিবেশন চলাকালীন সংসদ কক্ষে বসে ই-সিগারেট খাওয়া থেকে শুরু করে নানা মন্তব্য, বারবার বিতর্কে জড়িয়েছেন সৌগত রায়।

Agitation Against AITC MP Saugata Roy: দলীয় কাউন্সিলরদের উপর হামলার অভিযোগে নিমতা থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। তাঁকে লক্ষ্য করে 'চোর-চোর' স্লোগান দেওয়া হল। তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলেও জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকালে নিমতা থানায় যান সৌগত। তিনি অভিযোগ করেন, নিমতা ও উত্তর দমদমে বিভিন্ন অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী-কাউন্সিলরদের উপর হামলা চালানো হচ্ছে। তিনি থানায় ডেপুটেশন জমা দিয়ে বেরিয়ে আসার সময়ই বিক্ষোভের মুখে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত গাড়িতে উঠে পড়েন সৌগত। তিনি ঘটনাস্থল ছেড়ে চলে যান। ফলে বিক্ষোভ চললেও, তার জের বেশিদূর গড়ায়নি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বিজেপি-র বিরুদ্ধে অভিযোগ সৌগতর

নিমতায় কারা বিক্ষোভ দেখিয়েছে, তা স্পষ্ট নয়। তবে সৌগতর অভিযোগ, বিজেপি-ই (BJP) এই ঘটনার পিছনে ছিল। তৃণমূল কংগ্রেস সাংসদ দাবি করেছেন, 'দলীয় জনপ্রতিনিধিদের উপর হামলার অভিযোগ জানাতেই থানায় এসেছিলাম। কিন্তু থানার বাইরে বেরোতেই পরিকল্পিতভাবে বিক্ষোভ দেখানো হয়। এই ঘটনার পিছনে বিজেপি কর্মী-সমর্থকদের হাত রয়েছে।' যদিও সৌগতর এই অভিযোগ অস্বীকার করেছেন বরানগরের বিজেপি সাংসদ সজল ঘোষ। তিনি বলেছেন, 'বিষয়টি ভালো করে জানি না। তাই বিক্ষোভকারী কারা তা বলতে পারব না। তৃণমূল কংগ্রেসের কর্মীরাও সাংসদকে দেখে বিক্ষোভ দেখাতে পারেন। সৌগতবাবু গত কয়েক বছরে নানা কথা বলেছেন। এই ঘটনা সেই সব মন্তব্যের জেরও হতে পারে।'

Scroll to load tweet…

অনুপ্রবেশকারী ইস্যুতে বিজেপি-কে আক্রমণ সৌগতর

অনুপ্রবেশকারীদের বাংলাদেশে (Bangladesh) ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বিভিন্ন জেলায় অনুপ্রবেশকারীদের রাখার জন্য হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে। এ বিষয়ে বিজেপি-কে তীব্র আক্রমণ করেছেন সৌগত। তাঁর দাবি, বিজেপি-র সাম্প্রদায়িক রাজনীতির জন্যই হোল্ডিং সেন্টার তৈরি করা হচ্ছে। এই মন্তব্যের পরেই তাঁকে বিক্ষোভের মুখে পড়তে হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।