শুক্রবার রাতে রবীন্দ্র সরোবর স্টেশনে এক মহিলার আত্মহত্যার চেষ্টার কারণে ব্লু লাইনে মেট্রো পরিষেবা ব্যাহত হয়। এই ঘটনার জেরে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আংশিক পরিষেবা চালু আছে।

ব্লু লাইনে ব্যাহত মেট্রো পরিষেবা। ফের মেট্রো লাইনে ঝাঁপ। ঝাঁপ দিলেন এক মহিলা। শুক্রবার রাত ৮টা নাগাদ আত্মহত্যার চেষ্টা করেন। এই কারণে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা বন্ধ।

সূত্রের খবর, শুক্রবার রাত ৮াট নাগাদ রবীন্দ্র সরোবর স্টেশনে আপ লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা চেষ্টা করেন মহিলা। তার বয়স আনুমানিক ৩০। তৎক্ষণাত লাইনের পাওয়ার ব্লক করে দেন কর্তৃপক্ষ। লাইন থেকে ওই মহিলাকে তোলা হয়। তাঁকে উদ্ধার করার পর ওই লাইনে পরিষেবা স্বাভাবিক হয়। আপাতত আপ ও ডাউন লাইনে ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো যাচ্ছে।

এই আত্মহত্যার জেরে ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। কাজের দিনে অফিস থেকে ফেরার সময় হয় সমস্যা। রাত ৮টা নাগাদ রবীন্দ্র সরোবর স্টেশনে আপ লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা চেষ্টা করেন মহিলা। যে কারণে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা বন্ধ। পরে তা স্বাভাবিক হয়।

তবে, এই মুহূর্তে দক্ষিণেশ্বর থেকে ময়দার পর্যন্ত সীমিত সংখ্যক মেট্রো চলছে। ঘটনার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে ঠিক কীভাবে ঘটনা ঘটল এবং ওই ব্যক্তির বর্তমান শারীরিক অবস্থা কী, তা বিস্তারিত জানা যায়নি। ঘটনার পর মেট্রো কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট নিরাপত্তকর্মীরা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তৎপর কাজ করেন।

পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে। মেট্রোয় মরণঝাঁপের ঘটনা প্রায়শই বেড়ে যাচ্ছে। কদিন আগে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন। লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে উদ্ধার করা হয়েছল। সে কারণে সকল মেট্রো চলাচল ব্যাহত ছিল। আবার ফের ঘটল এমন ঘটনা। শুক্রবার রাতে রবীন্দ্র সরোবর স্টেশনে এক মহিলার আত্মহত্যার চেষ্টার কারণে ব্লু লাইনে মেট্রো পরিষেবা ব্যাহত হয়। এই ঘটনার জেরে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। 

Govt Holiday: আগস্টের শেষে টানা ৩ দিনের ছুটি, সরকারি কর্মচারীদের বেড়াতে যাওয়ার দারুণ সুযোগ

Mahua Moitra: 'বিপ্লবীরা বুলেটের সামনে বুক পেতে দেন, ডিমে ভয় কেন?' মহুয়া মৈত্রকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের