হুমায়ুন কাকা, ওখানে মসজিদই হবে, তবে বাবরি নয়... হুঙ্কার বিজেপির শাখারভ সরকারের

হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগ, ৬ ডিসেম্বরের কর্মসূচি এবং মুর্শিদাবাদে রাস্তা অবরোধের হুঁশিয়ারি নিয়ে কড়া প্রতিক্রিয়া বিজেপি বিধায়ক শাখারভের।

Share this Video

রেজিনগরের প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরকে তীব্র কটাক্ষ করলেন সেখানকার বর্তমান বিধায়ক তথা বিজেপি নেতা শাখারভ সরকার। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগ, ৬ ডিসেম্বরের কর্মসূচি এবং মুর্শিদাবাদে রাস্তা অবরোধের হুঁশিয়ারি নিয়ে কড়া প্রতিক্রিয়া বিজেপি বিধায়ক শাখারভের। তাঁর দাবি, ৬ অক্টোবরের উপনির্বাচনে ছয়টি মৃতদেহ পড়বে বলে হুমায়ুন কবির যে মন্তব্য করেছিলেন, বাস্তবে তার কিছুই হয়নি। এমনকী এক ফোঁটা রক্তও ঝরেনি বলে দাবি করেন তিনি। শাখারভের সাফ কথা, রাজ্যে সরকার বদলে গিয়েছে। এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই ৬ ডিসেম্বর রেজিনগর থেকে বহরমপুর পর্যন্ত ৩৫ কিলোমিটার রাস্তা অবরোধ করার হুঁশিয়ারি দিয়ে লাভ নেই। হুমায়ুন কবিরকে নিশানা করে তাঁর মন্তব্য, আগে নিজের বাড়ির সামনে অবরোধ করে দেখান।

বাবরি মসজিদ প্রসঙ্গে রেজিনগরের বিধায়কের বক্তব্য, মসজিদ তৈরিতে বিজেপির কোনও আপত্তি নেই। এক হাজার মসজিদ হলেও আপত্তি নেই। তবে বাবরের নামে মসজিদ তৈরির বিরোধিতা করেন তিনি। তাঁর প্রস্তাব, মুর্শিদাবাদের বিশিষ্ট ব্যক্তিত্ব রেজাউল করিম, কাজী নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ কিংবা এপিজে আব্দুল কালামের নামে মসজিদের নামকরণ করা যেতে পারে। এই বিষয়ে স্থানীয় মৌলবি ও ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনার কথাও জানান তিনি।

Related Video