ECI on SIR: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় বিচারাধীন থাকা ৬০ লক্ষ ভোটারের মধ্যে এপর্যন্ত ৫২ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি হয়েছে । অষ্টম ভোটার তালিকা প্রকাশ করে জানিয়েছে নির্বাচন কমিশন । 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় বিচারাধীন থাকা ৬০ লক্ষ ভোটারের মধ্যে এপর্যন্ত ৫২ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি হয়েছে । অষ্টম ভোটার তালিকা প্রকাশ করে জানিয়েছে নির্বাচন কমিশন । নতুন এই তালিকায় প্রায় তিন লক্ষ নামের নতুন করে নিষ্পত্তি করা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আর মাত্র ৮ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি হতে বাকি রয়েছে।

৬০এর মধ্য়ে ৫২ নিষ্পত্তি

নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনের আগেই সেগুলির নিষ্পত্তি হয়ে যাবে। প্রথম দফায় রাজ্য়ে ভোটের মনোনয়ন দাখিল করার শেষ দিন আগামী ৬ এপ্রিল। তবে বিচারাধীন ভোটারদের মধ্যে কত জনের নাম বাদ পড়ল তা এখনও স্পষ্ট নয়। নির্বাচন কমিশন ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল। সেই সময় বিবেচনাধীন ভোটার ছিল ৭০ লক্ষ ৬ হাজার ৬৭৫। সেই তালিকা ৭০৫ জন বিচারক নিষ্পত্তি করছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিষ্পত্তি হওয়া ভোটারদের নামের তালিকা ধাপে ধাপে প্রকগাশ করছে কমিশন। প্রথম তালিকা প্রকাশ করা হয়েছিল ২৩ মার্চ। নির্বাচন কমিশন সূত্রের খবর, বিচারকরা যা তথ্য় দিচ্ছেন তা প্রসেস করতে ৪-৬ ঘণ্টা সময় লাগছে। আর তারপরই তালিকা প্রকাশ করা হচ্ছে।

SIR নিয়ে সংঘাত

তবে ভোটার তালিকার সংশোধনের কাজ নিয়ে এই রাজ্যে প্রথম থেকেই তরজা চলছে। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রথম থেকেই এসআইআর-এর বিরোধিতা করেছিলেন। এখনও তিনি এই প্রক্রিয়া নিয়ে বিরোধিতা করছেন। তাঁর অভিয়োগ এই প্রক্রিয়ার মাধ্য়েমে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে গতকালই উত্তপ্ত হয়ে উঠেছিল মালদা। সেখানে বিচারকদের প্রায় ৯ ঘণ্টা ঘেরাও করে রাখা হয়েছিল। যা নিয়ে এদিন সুপ্রিম কোর্টে শুনানি হয়। ঘটনার সিবিআই বা এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। সেই মত সিবিআই তদন্ত আগামিকাল থেকেই শুরু হচ্ছে।