আজ দুদিনে কর্মসূচি নিয়ে শিলিগুড়িতে আসছেন অমিত শাহ। ২১ থেকে ২৬ অগস্ট পর্যন্ত শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে ‘৫টি স্তম্ভ- পরিবর্তিত বিচারব্যবস্থা’ শীর্ষক ‘ন্যায় সংহিতা প্রদর্শনী’ অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে আসার আগেই বড় সিদ্ধান্ত। রাজ্যে অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত গ্রহণ রাজ্য মন্ত্রিসভায়। এদিকে আজ দুদিনে কর্মসূচি নিয়ে শিলিগুড়িতে আসছেন অমিত শাহ। ২১ থেকে ২৬ অগস্ট পর্যন্ত শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে ‘৫টি স্তম্ভ- পরিবর্তিত বিচারব্যবস্থা’ শীর্ষক ‘ন্যায় সংহিতা প্রদর্শনী’ অনুষ্ঠিত হবে। এই প্রদর্শনী উপলক্ষ্যে আজ ২০ অগস্ট উত্তরবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী ২১ অগস্ট তিনি আনুষ্ঠানিক ভাবে এই প্রদর্শনী উদ্বোধন করবেন। উদ্বোধনী মঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

আজ সন্ধ্যা ৭টায় বাগডোগরা বিমানবন্দরে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর সড়ক পথে পৌঁছাবেন সুকনার কাছে একটি হোটেলে। কাল সকালে এসএসবি-র একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন। তারপর এসএসবি-র শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। দেশের নিরাপত্তার স্বার্থে চিকেন্স নেকের গুরুত্ব দেওয়া হচ্ছে ইতিমধ্যে। তার নিরাপত্তা বিষয়ক বৈঠক হবে বলে খবর। ওই দিনই দুপুর ৩টে নাগাদ কাওয়াখালি ময়দানে ন্যায় সংহিতা প্রদর্শনী উদ্বোধন করবেন। বিকেলে ফের হবে বৈঠক। শনিবার শিলিগুড়ির সুকনার হোটেলে হবে একাধিক বৈঠক।

এদিকে এই সফলে কাওয়াখালি ময়দানে পৌঁছে প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখবেন শাহ। এই প্রদর্শনীতে তরুণ প্রজন্ম বিশেষ করে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট উদ্যোগী হয়েছে। শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়ি, ইসলামপুর এবং দার্জিলিং-র বিভিন্ন স্কুল ও কলেজ থেকে শিক্ষার্থীদের এই মেগা প্রাঙ্গনে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতায়াত সহজ করতে প্রতিটি প্রতিষ্ঠানে একজন করে পুলিশ কোঅর্ডিনেটর মোতায়েন করা হয়েছে। বর্তমানে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে আছে এই সকল এলাকা। সিআরপিএফ, এসআইবি এবং রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা যৌথভাবে অ্যাডান্স সিকিউরিটি লিয়াজোঁ বৈঠক করেছেন। বাগডোগরা বিমানবন্দর থেকে আনুষ্ঠানস্থল পর্যন্ত বিশেষ নজরদারি রাখা হচ্ছে।