Sujata Mandal News: তৃণমূলের ক্ষমতা যেতেই বঙ্গ রাজনীতিতে নাটকীয় মোড়। উঠেছে দল ছাড়ার হিড়িক। এবার তৃণমূল কংগ্রেস ছাড়লেন বাঁকুড়ার তৃণমূলের দাপুটে নেত্রী সুজাতা মণ্ডল। কেন দল ছাড়লেন? কী বলছেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Sujata Mandal News: রাজ্যে ক্ষমতা বদল হতেই দল ছাড়ার হিড়িক। পুরনো দল ছাড়লেন বাঁকুড়া তথা বঙ্গ রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র সুজাতা মন্ডল। জানা গিয়েছে, বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি তৃণমূল ছাড়লেন সুজাতা মন্ডল। আপাতত গন্তব্য অন্য কোনও দল নয় দাবি সুজাতার ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সূত্রের খবর, বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি তৃণমূল ছাড়লেন সুজাতা মন্ডল। বুধবারই বাঁকুড়ার জেলা শাসকের দফতরে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন সুজাতা মন্ডল। পাশাপাশি তৃণমূল নেতৃত্ব ও ভোটকুশলী সংস্থার বিরুদ্ধে অভিমানের কথা জানিয়ে দল ছাড়ার কথাও ঘোষণা করেছেন তিনি ।

কেন তৃণমূল ছাড়লেন সুজাতা মণ্ডল?

বাঁকুড়া তথা বঙ্গ রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র সুজাতা মন্ডল। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা একসময় ছিলেন বিজেপির সক্রিয় কর্মী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আইনি বাধায় যখন সৌমিত্র খাঁ বিজেপি প্রার্থী হয়েও নিজের লোকসভা কেন্দ্র বিষ্ণুপুরে প্রচারে নামতে পারেননি সেই সময় তাঁর হয়ে প্রচারে ঝড় তুলেছিলেন সুজাতা। কিন্তু একবছরের মাথায় তিনি দল ছেড়ে তৃণমূলে যোগ দেন। সৌমিত্র খাঁর সঙ্গে বিচ্ছেদও হয়ে যায়। ২০২১ সালে আরামবাগ বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করে তৃণমূল। কিন্তু জয়ের মুখ দেখতে পাননি।

তবে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ হন তিনি। ২০২৪ এর লোকসভা নির্বাচনে তাঁকে তাঁর প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁর বিরুদ্ধে বিষ্ণুপুর লোকসভা আসনে প্রার্থী করে তৃণমূল। কিন্তু সেবারও জয়ের মুখ দেখতে পাননি তিনি। এবার রাজ্যে পালাবদল হতেই সেই সুজাতা মন্ডল অভিমানে দল ছাড়লেন। সঙ্গে ছাড়লেন বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ পদও। দল ছাড়লেও আপাতত বিজেপিতে যাওয়ার তেমন ইঙ্গিত দেননি সুজাতা। পরবর্তী গন্তব্য কোথায়? উত্তরটা অবশ্য বলবে সময়। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।