Suvendu Adhikari: শুভেন্দুর ২৭৫-এর দাবি! ৬৪ বিধায়ককে নিয়ে কী ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?

Suvendu Adhikari: আছে ২০৯, ফ্লোর টেস্ট হলে ২৭৫! বিজয়া দশমীর দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই মন্তব্য ঘিরে তুঙ্গে বঙ্গ রাজনীতির জল্পনা। ৬৪ জন বিধায়ককে নিয়ে কী ইঙ্গিত দিলেন তিনি? বিরোধী শিবিরের প্রতিক্রিয়া কী? দেখুন বিস্তারিত এই প্রতিবেদনে।

Share this Video

Suvendu Adhikari: আছে ২০৯, ফ্লোর টেস্টে ২৭৫! ৬৪ বিধায়ককে নিয়ে শুভেন্দুর মন্তব্যে তুঙ্গে জল্পনা

বিজয়া দশমীর দিনই রাজ্য রাজনীতিতে নতুন জল্পনার জন্ম দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বর্তমানে ২০৯-এর অঙ্ক থাকলেও বিধানসভায় ফ্লোর টেস্ট হলে সমর্থনের সংখ্যা ২৭৫-এ পৌঁছতে পারে। পাশাপাশি বিরোধী শিবিরের ৬৪ জন বিধায়ককে নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি।

বরানগরে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারী বলেন, বিজেপির আসনসংখ্যা ইতিমধ্যেই ২০৯ হয়েছে। তাঁর দাবি, বিধানসভায় ফ্লোর টেস্ট হলে ২৭৫ জন সমর্থনে হাত তুলবেন। বিরোধী শিবিরের ৬৪ জন বিধায়কও তাঁদের সমর্থনে এগিয়ে আসতে পারেন বলে ইঙ্গিত দেন তিনি। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

অন্যদিকে, এই মন্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী শিবির। সিপিএমের তরফে আইনি পদক্ষেপের সম্ভাবনার কথা বলা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকেও মন্তব্যটিকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে ব্যাখ্যা করা হয়েছে। তবে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির জানিয়েছে, মুখ্যমন্ত্রী কেন এমন মন্তব্য করেছেন, তার ব্যাখ্যা তিনিই দিতে পারবেন।

Related Video