
Haldia Municipality Election: 'মমতার হাতে এবার বাটি ধরিয়ে দিতে হবে' হলদিয়ায় তৃণমূলকে শূন্য করার ডাক শুভেন্দুর
Haldia Municipality Election: নন্দীগ্রামে বিজেপির বড় জয়ের পর এবার হলদিয়া পুরসভা নির্বাচন নিয়ে বড় বার্তা দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ৩০টি আসনেই তৃণমূল কংগ্রেসকে শূন্য করার ডাক দিয়ে দলীয় কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন তিনি
Haldia Municipality Election: নন্দীগ্রামের পর এবার হলদিয়া! পুরভোটে তৃণমূলকে শূন্য করার ডাক শুভেন্দুর
নন্দীগ্রামে বিজেপির বড় জয়ের পর এবার হলদিয়া পুরসভা নির্বাচনকে পাখির চোখ করলেন শুভেন্দু অধিকারী। আসন্ন পুরভোটে ৩০টি আসনেই তৃণমূল কংগ্রেসকে হারানোর লক্ষ্যে দলীয় কর্মীদের একজোট হয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।
হলদিয়া পুরসভা নির্বাচন প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, আগামী দিনে পুরভোট রয়েছে এবং তিনি শীঘ্রই দলের কর্মীদের সঙ্গে বৈঠকে বসবেন। গোটা জেলার কর্মীদের সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারে নামার নির্দেশ দিয়ে তিনি বলেন, তৃণমূলকে একেবারে শূন্য করে দিতে হবে। ৩০টি আসনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে খালি হাতে ফেরানোর ডাকও দেন তিনি।
নন্দীগ্রামের উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসি রানি রথের বড় জয়ের পর হলদিয়ার পুরভোট ঘিরে বিজেপির প্রত্যাশা আরও বেড়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। তবে আসন্ন নির্বাচনে দুই দলের লড়াই কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।