Suvendu Adhikari: যে সরকারের অন্যতম লক্ষ্য হল, পশ্চিমবঙ্গের বুকে শিল্পায়ন, নতুন বিনিয়োগ এবং অবশ্যই সময়ের সঙ্গে তাল মিলিয়ে ই-কমার্সকে গুরুত্ব দেওয়া। নিঃসন্দেহে তরুণ প্রজন্মের কথা চিন্তা করে আরও বেশি বিনিয়োগ চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই লক্ষ্যেই এবার তিনি মেগা বৈঠক সেরে ফেললেন দেশের অন্যতম নামী ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের সঙ্গে।

Suvendu Adhikari: ফের বিনিয়োগ রাজ্যে? শিল্পের জোয়ার আসছে পশ্চিমবঙ্গে। কার্যত, রাজ্য সরকার একেবারে সঠিক পথেই এগিয়ে চলেছে। আসলে যে সরকারের অন্যতম লক্ষ্য হল, পশ্চিমবঙ্গের বুকে শিল্পায়ন, নতুন বিনিয়োগ এবং অবশ্যই সময়ের সঙ্গে তাল মিলিয়ে ই-কমার্সকে গুরুত্ব দেওয়া (Suvendu Adhikari West Bengal)। নিঃসন্দেহে তরুণ প্রজন্মের কথা চিন্তা করে আরও বেশি বিনিয়োগ চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই লক্ষ্যেই এবার তিনি মেগা বৈঠক সেরে ফেললেন দেশের অন্যতম নামী ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের সঙ্গে (Suvendu Adhikari government update)।

রাজ্যে এবার ই-কমার্সে আরও বেশি বিনিয়োগ?

মূলত, ইনভেস্টমেন্ট, এমএসএমই (MSME) এবং ই-কমার্স নিয়েই এই বৈঠকে আলোচনা হয়েছে। ফ্লিপকার্টের সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি, চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার রজনীশ কুমার এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে ফ্লিপকার্ট সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি জানিয়েছেন, “পশ্চিমবঙ্গের উন্নয়নের লক্ষ্যমাত্রা, ডিজিটাল ইকোসিস্টেম এবং ই-কমার্স কেন্দ্রিক উদ্যোগ এবং কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে এই রাজ্যটির একটি বিপুল সম্ভাবনা রয়েছে। সেইসব বিষয় নিয়েই আমাদের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভারতে ফ্লিপকার্টের বৃহত্তম ‘ফুলফিলমেন্ট সেন্টার’ এবং আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার হিসেবে তথা ফ্লিপকার্ট গ্রুপের যাত্রাপথে পশ্চিমবঙ্গ নিঃসন্দেহে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে আসছে। প্রযুক্তি এবং ডিজিটাল বাণিজ্যের মাধ্যমে বাজারের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি এমএসএমই (MSME), কারিগরী, কৃষক, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, স্টার্টআপ এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে সহায়তা প্রদানের মাধ্যমে আমাদের অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। রাজ্যের মানুষের জন্য দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সুযোগ সৃষ্টির লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"

ফ্লিপকার্ট কর্তাদের সঙ্গে মেগা বৈঠকে মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা এবং ডিজিটাল বাণিজ্য ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার সুযোগ নিয়ে রীতিমতো উদ্যোগী ফ্লিপকার্ট কর্তারা। সেইসঙ্গে, স্টার্টআপগুলির উন্নতির বিষয়েও আলোচনা হয়েছে দু-পক্ষের মধ্যে। এক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে বেশ কিছু নতুন ভাবনাচিন্তা নিয়ে শুভেন্দুর সঙ্গে ফ্লিপকার্ট কর্তাদের আলোচনা হয়েছে। 

 আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।