Chandranath Rath Murder Case: নাম বদলে লুকিয়েও শেষ রক্ষা হল না, মূল অভিযুক্তকে তুলল CBI! চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বিরাট মোড়!

Chandranath Rath Murder Case: খুনের পর থেকেই পলাতক, নাম বদলে লুকিয়েও শেষরক্ষা হলো না! শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত রাজকুমার সিংকে মুজাফফরনগর থেকে তুলে আনল CBI।

Share this Video

Chandranath Rath Murder Case: শুভেন্দুর আপ্তসহায়ক খুনে CBI-এর মস্ত বড় চাল, উত্তরপ্রদেশ থেকে ধৃত মূল ঘাতক রাজকুমার

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলা চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে অবশেষে মিলল বড় সাফল্য। খুনের পর থেকেই পলাতক মূল অভিযুক্ত রাজকুমার সিংকে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করল সিবিআই। আজই তাকে তোলা হচ্ছে বারাসাত আদালতে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে তদন্তের মোড় ঘুরিয়ে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গতকাল রাতে উত্তরপ্রদেশের মুজাফফরনগরে গোপন ডেরায় যৌথ অপারেশন চালায় সিবিআই এবং স্থানীয় পুলিশ। সেখান থেকেই পাকড়াও করা হয় অন্যতম মূল অভিযুক্ত রাজকুমার সিংকে। তদন্তকারীদের দাবি, ঘটনার পর থেকেই নাম ভাঁড়িয়ে পলাতক ছিল সে। গোপন সূত্রে খবর পেয়েই পাতা হয়েছিল এই জাল।

আদালতে পেশ ও পরবর্তী পদক্ষেপ

এই হাইপ্রোফাইল খুনের মামলায় ইতিমধ্যেই ৪ জনকে গ্রেফতার করেছে সিবিআই। আজ বৃহস্পতিবার, নতুন ধৃত রাজকুমার সিং সহ আগে গ্রেফতার হওয়া আরও ৩ অভিযুক্তকে একসাথে বারাসাত আদালতে পেশ করা হচ্ছে। মামলার নেপথ্যে থাকা আসল ষড়যন্ত্র এবং বাকি চক্রীদের হদিস পেতে রাজকুমারকে নিজেদের হেফাজতে নেওয়ার জোরদার আবেদন জানাতে পারে কেন্দ্রীয় সংস্থা। গামছা ঢাকা মুখে ধৃতকে আদালতে তোলার পর এখন কী নতুন তথ্য সামনে আসে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Related Video