- Home
- West Bengal
- Budget 2026: সরকারি কর্মীদের সুখবর আসছে? বাজেটে ৩৮% DA ও 7th Pay Commission নিয়ে জল্পনা তুঙ্গে
Budget 2026: সরকারি কর্মীদের সুখবর আসছে? বাজেটে ৩৮% DA ও 7th Pay Commission নিয়ে জল্পনা তুঙ্গে
Budget 2026: রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী ও তাঁদের পরিবার আজ অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার দিকে তাকিয়ে রয়েছে। ডিএ সমতা, বকেয়া ডিএ পরিশোধের রোডম্যাপ এবং সপ্তম বেতন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা নিয়ে জল্পনা তুঙ্গে।

বাজেটে সরকারি কর্মীদের প্রত্যাশা
আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় ঐতিহাসিক প্রথম বাজেট পেশ করছেন রাজ্যের প্রথম বিজেপি সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত — আর সেই বাজেটকে ঘিরেই তুঙ্গে উঠেছে সরকারি কর্মীদের প্রত্যাশা। তাদের দীর্ঘ দিনের প্রত্যাশা বকেয়া মহার্ঘ ভাতা বা DA সপ্তম বেতন কমিশন নিয়ে বড় ঘোষণা থাকতে পারে বলেও আশা করেছে সরকারি কর্মীদের।

সপ্তম বেতন কমিশন নিয়ে আশার আলো
শপথ গ্রহণের মাত্র ১১ দিনের মধ্যে রাজ্য মন্ত্রিসভা সপ্তম বেতন কমিশন গঠনে সবুজ সংকেত দিয়েছে, যা ইতিমধ্যেই লক্ষাধিক সরকারি কর্মীর মনে আশার আলো জ্বালিয়েছে। বাজেটে সপ্তম বেতন কমিশন নিয়ে ঘোষণা করতে পারেন স্বপন দাশগুপ্ত। তেমনই আশা করছেন সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তরা।
সপ্তম বেতন কমিশনই DA-এর মাইল ফলক
সূত্রের খবর, সোমবার বিজেপি সরকারের প্রথম অর্থাৎ আজকের বাজেটেই আনুষ্ঠানিকভাবে সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত — যা হবে রাজ্যের সরকারি কর্মীদের জন্য একটি মাইলফলক।
DA নিয়েও ঘোষণা!
একইসঙ্গে বাজেটে সরকারি কর্মচারীদের DA নিয়েও বড় ঘোষণার সম্ভাবনা প্রবল, যা নিয়ে জল্পনা এই মুহূর্তে চরমে। সরকারি কর্মীরা আশা করছেন বাজেটেই বড় অঙ্কের ডিএ ঘোষণা হতে পারে।
কেন্দ্রের সঙ্গে ডিএ-এর ফারাক
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৬০ শতাংশ হারে DA পান, অথচ রাজ্য কর্মীরা পাচ্ছেন মাত্র ১৮ শতাংশ — ব্যবধান কার্যত ৪২ শতাংশ, যা দীর্ঘদিন ধরে আন্দোলনের কেন্দ্রবিন্দু। এবার ফারাক কমবে বলেই আশা সরকারি কর্মীদের।
শুভেন্দুর বার্তা বাজেটেই গুড নিউজ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ১ জুন সরকারি কর্মী প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে স্পষ্ট জানিয়েছেন, ২২ জুনের বাজেটে "গুড নিউজ" দেওয়া হবে — সেই প্রতিশ্রুতিই আজ পূরণ হওয়ার অপেক্ষায় কর্মীরা।
শুভেন্দুর সঙ্গে বৈঠকের পরই আশা
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, বকেয়া ৪২ শতাংশ DA-র বড় অংশ দ্রুত মেটানোর প্রতিশ্রুতি দিয়েছে নতুন সরকার এবং ভবিষ্যতে AICPI অনুযায়ী DA দেওয়ার আশ্বাসও রয়েছে।
একসঙ্গে বকেয়া ৪২% DA ঘোষণা!
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের দাবি, বাজেটেই সম্পূর্ণ ৪২ শতাংশ DA একসঙ্গে ঘোষণা করা হোক।
সপ্তম বেতন কমিশন
বিধি অনুযায়ী, সপ্তম বেতন কমিশনে নতুন বেতন কাঠামো চালু করতে হলে আগে কেন্দ্র ও রাজ্যের DA-র মধ্যে সমতা আনা বাধ্যতামূলক — তাই বকেয়া ৪২ শতাংশ DA মেটানো এবং বেতন কমিশন গঠন একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।
৩টি বিষয়ের রোডম্যাপের দাবি
DA সমতা, বকেয়া পরিশোধের রোডম্যাপ এবং সপ্তম বেতন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা — এই তিনটি বিষয়ে আজ অর্থমন্ত্রী কী বলেন, তার দিকেই অধীর আগ্রহে তাকিয়ে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী ও তাঁদের পরিবার।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

