Swapna Barman: একসময় দেশের অন্যতম সেরা অ্যাথলিট স্বপ্না বর্ম এবারের বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) ঠিক আগে তৃণমূল কংগ্রেসে (AITC) যোগ দিয়েছেন। তিনি শাসক দলের প্রার্থীও হয়েছেন। কিন্তু ভোটের আগেই তাঁর জন্য খারাপ খবর। পারিবারিক সমস্যায় এই প্রাক্তন অ্যাথলিট।
KNOW
Swapna Barman News: পিতৃহারা হলেন প্রাক্তন অ্যাথলিট স্বপ্না বর্মন। তাঁর বাবা পঞ্চানন বর্মন গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। শিলিগুড়ির এক হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। শনিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বপ্নার বাবা। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে পুজো দেন স্বপ্না। তিনি চিকিৎসায় ত্রুটি রাখেননি। বাবাকে সুস্থ করে তোলার জন্য যথাসাধ্য টেষ্টা করেন। কিন্তু কোনও চেষ্টাই কাজে লাগল না। এবারের বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) ঠিক আগে তৃণমূল কংগ্রেসে (AITC) যোগ দিয়েছেন স্বপ্না। তিনি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে শাসক দলের প্রার্থী হয়েছেন। ২৩ এপ্রিল সেখানে ভোটগ্রহণ করা হবে। তার আগে বাবাকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন এশিয়ান গেমসে সোনাজয়ী এই অ্যাথলিট।
গত মাসে শাসক দলে যোগ স্বপ্নার
গত মাসের শেষদিকে শাসক দলে যোগ দেন স্বপ্না। কলকাতায় এসে তৃণমূল ভবনে মন্ত্রী ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিতিতে শাসক দলে যোগ দেন এই প্রাক্তন অ্যাথলিট। এরপরেই জল্পনা শুরু হয়, তাঁকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছেন, এবারের বিধানসভা নির্বাচনে ২৯১ আসনে লড়াই করছে তাঁর দল। ২৯১ জন প্রার্থীর অন্যতম স্বপ্না। তিনি নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু বাবার অসুস্থতার জন্য দলকে সেভাবে সময় দিতে পারছিলেন না। এরই মধ্যে তাঁর বাবা প্রয়াত হওয়ায় শোকগ্রস্ত হয়ে পড়েছেন।
রাজবংশী ভোট পাওয়ার আশায় শাসক দল
রাজগঞ্জে নির্বাচনে বড় ভূমিকা পালন করতে পারে রাজবংশী ভোট। এই সম্প্রদায়ের মেয়ে স্বপ্না প্রার্থী হওয়ায় রাজবংশী ভোট পাওয়ার আশায় শাসক দল। তবে স্বপ্নাকে প্রার্থী করা নিয়ে শাসক দলের নেতা-কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ রয়েছে। দলীয় পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন বিধায়ক খগেশ্বর রায়। ফলে স্বপ্না জয় পাবেন কি না, সে বিষয়ে কিছুটা সংশয় রয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


