Swasthya sathi scam: তৃণমূল জমানার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এবার প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর অভিযোগ। উঠেছে কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ। কাদের বিরুদ্ধে উঠল অভিযোগ? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Swasthya sathi scam: ১০০ দিনের কাজ, জবকার্ড, রেশন দুর্নীতির পর এবার নতুন করে সামনে এলো আরও এক দুর্নীতির খবর। পূর্বতন শাসক শিবির তৃণমূলের জমানায় স্বাস্থ্যসাথীর কার্ডেও ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ। রয়েছে কার্ড। নেই রোগী! প্রায় ২৫ কোটি টাকা লুঠের অভিযোগ উঠেছে প্রাক্তন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে। সূত্রের খবর, তৃণমূল সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের উপভোক্তা সংখ্যা নিয়েও এবার বড়সড় গরমিলের খোঁজ মিলেছে।

তৃণমূলের আমলে স্বাস্থ্যসাথী কার্ডে গরমিলের অভিযোগ:-

আগে যাঁদের নামে স্বাস্থ্যসাথী কার্ড ছিল, তাঁদের অনেকেরই এখন আর সন্ধান পাওয়া যাচ্ছে না। বাড়ি বাড়ি গিয়ে সরকারি কর্মীরা খোঁজ করলেও বহু ক্ষেত্রে উপভোক্তাদের পাওয়া যাচ্ছে না বলে বলে প্রশাসন সূত্রে খবর। ফলে স্বাস্থ্যসাথী কার্ডের প্রকৃত উপভোক্তা তালিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩০ লক্ষেরও বেশি উপভোক্তার স্বাস্থ্যসাথী কার্ডের নামের সঙ্গে বাস্তবের যোগ মিলছে না। আয়ুষ্মান ভারত কার্ড বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার কার্ড তৈরি বা যাচাই করতে গিয়ে এই অসংগতি সামনে আসছে বলে দাবি। সংশ্লিষ্ট মহলের একাংশের মতে, এ ধরনের গরমিলের জেরে কুড়ি থেকে পঁচিশ হাজার কোটি টাকার সরকারি অর্থের অপচয় হয়ে থাকতে পারে।

জানা গিয়েছে, উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে তালিকা মিলিয়ে দেখার কাজ চলাকালীন বহু ক্ষেত্রেই কার্ডধারীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও নামের সঙ্গে বাস্তব বাসিন্দার মিল নেই, কোথাও আবার আগের তালিকায় থাকা উপভোক্তার বর্তমান অবস্থান অজানা। ফলে স্বাস্থ্যসাথী প্রকল্পের উপভোক্তা তালিকা পুনর্মূল্যায়নের দাবি আরও জোরদার হয়েছে।

Sharadwat Mukherjee News: 'মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে না পারলে পদে থাকার দরকার নেই', স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্কের ঝড়

প্রশাসনিক সূত্রের বক্তব্য, প্রকৃত উপভোক্তা কারা, কতজনের নাম তালিকায় আছে কিন্তু বাস্তবে নেই, আর কোথায় কোথায় এই গরমিল ঘটেছে—সবই খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্যবিমা প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও নবান্ন সূত্রের খবর।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।