আবহাওয়া দফতর উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি সহ একাধিক জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে। অন্যদিকে, কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

আবহাওয়া দফতর সতর্কবার্তায় জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার এক বা দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, সিকিমের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা তুষারপাত হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় অনেক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, পাশাপাশি উপ-হিমালয় সংলগ্ন অন্য কিছু এলাকাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য ও উপ-হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার সূর্যোদয় হবে সকাল ৫টা ৪৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৪৫ মিনিটে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ শূন্য মিলিমিটার ছিল বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 রবিবার সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় (West Bengal Weather) কলকাতা ও আশপাশের এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মোট ছয় জেলা হয়েছিল বৃষ্টি। এবার আবহাওয়া নিয়ে সামনে এল নয়া আপডেট। সূত্রের খবর, আজ থেকে ফের শুরু হবে বৃষ্টি। আজ কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে মেঘলা আকাশ দেখা যাবে। উপকূলের জেলাগুলোতে দিনের বিভিন্ন সময়ে আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে, রবিবার থেকে শুরু হবে বৃষ্টি। সোমবার বাড়বে বৃষ্টি।

সোমবার থেকে বৃষ্টি বাড়বে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায়। তেমনই রবিবার থেকে মঙ্গলবার হবে বৃষ্টি। সব মিলিয়ে বিরাট বদল আসছে আবহাওয়াতে। উত্তরবঙ্গে চলবে বৃষ্টি। আজ সাময়িকভাবে বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও রবিরাবর থেকে বাড়বে বৃষ্টি। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি।