Annapurna Bhandar: অন্নপূর্ণার টাকা বন্ধের অভিযোগে উত্তপ্ত মধ্যমগ্রাম, পুরসভায় বিজেপির ধর্না

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে শুক্রবার মধ্যমগ্রাম পুরসভায় বিক্ষোভে সামিল হন শতাধিক মহিলা ও বিজেপি কর্মী-সমর্থক।

Share this Video

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে শুক্রবার মধ্যমগ্রাম পুরসভায় বিক্ষোভে সামিল হন শতাধিক মহিলা ও বিজেপি কর্মী-সমর্থক। তাঁদের অভিযোগ, অনেক উপভোক্তার প্রথম কিস্তির টাকা এলেও পরবর্তী কিস্তি বন্ধ হয়ে গেছে, আবার অনেকের অফলাইনে আবেদন জমা পড়লেও এখনও কোনও টাকা মেলেনি। বিক্ষোভকারীদের দাবি, পুরসভার তরফে আবেদনপত্র অনলাইনে আপলোড না করায় বহু উপভোক্তা বঞ্চিত হয়েছেন। চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান স্পষ্ট জবাব না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত পুরসভার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

Related Video