Durga Puja 2026 : ২৩০ বছরে করিশুন্ডার হাটি পরিবারের দুর্গাপুজো! দশমীর চ্যং মাছের রীতিতে আজও ঐতিহ্য

বাঁকুড়ার ইন্দাসের করিশুন্ডা গ্রামের হাটি পরিবারের দুর্গাপুজো ১৭৯৬ সালে শুরু হয়েছিল। প্রায় ২৩০ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এই বনেদি বাড়ির পুজোয় আজও বেঁচে রয়েছে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা নানা ঐতিহ্য ও লোকবিশ্বাস।

Share this Video

বাঁকুড়ার ইন্দাসের করিশুন্ডা গ্রামের হাটি পরিবারের দুর্গাপুজো ১৭৯৬ সালে শুরু হয়েছিল। প্রায় ২৩০ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা এই বনেদি বাড়ির পুজোয় আজও বেঁচে রয়েছে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা নানা ঐতিহ্য ও লোকবিশ্বাস। এই পুজোর অন্যতম বিশেষ আকর্ষণ বিজয়া দশমীর চ্যং মাছের রীতি। পরিবারের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, দশমীর দিন একটি চ্যং মাছ পুজোর কাছে চলে আসে। এরপর সেটিকে ঘটে দেওয়া হয় এবং ঘট বিসর্জনের সময় মাছটিকেও জলে বিসর্জন দেওয়া হয়। হাটি পরিবারের দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডঃ বিধানচন্দ্র রায়ের স্মৃতিও। পরিবারের রামরতন হাটি ছিলেন তাঁর গাড়িচালক। সেই সূত্রে ডঃ বিধানচন্দ্র রায়ের দেওয়া কিছু বাসনপত্র আজও দুর্গাপুজোর কাজে ব্যবহার করা হয়। 

Related Video