
প্রায় ৩০০ বছরের প্রথা! রাতের অন্ধকারে দৌড়ে বিসর্জন মা বোলতলা কালীর
রাতের অন্ধকারে নিভিয়ে দেওয়া হয় গ্রামের সমস্ত বৈদ্যুতিক আলো! চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আর সেই অন্ধকার চিরে জ্বলে ওঠে সারি সারি পাটকাঠির মশাল। ভক্তদের কাঁধে চেপে ‘জয় মা কালী’ ধ্বনির মধ্যে দৌড়ে শুরু হয় দেবীর বিসর্জন!
রাতের অন্ধকারে নিভিয়ে দেওয়া হয় গ্রামের সমস্ত বৈদ্যুতিক আলো! চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আর সেই অন্ধকার চিরে জ্বলে ওঠে সারি সারি পাটকাঠির মশাল। ভক্তদের কাঁধে চেপে ‘জয় মা কালী’ ধ্বনির মধ্যে দৌড়ে শুরু হয় দেবীর বিসর্জন! কাটোয়ার মুস্থূলী গ্রামের প্রায় ৩০০ বছরের প্রাচীন বোলতলা কালীপুজোয় আজও অক্ষত রয়েছে এই বিস্ময়কর ঐতিহ্য। প্রায় ১১ ফুট উচ্চতার মা বোলতলা কালীর প্রতিমা কাঁধে নিয়ে ভক্তরা ছুটে যান পাশের আমডাঙা গ্রাম পর্যন্ত। গ্রাম পরিক্রমার পর মন্দিরের কাছের পুকুরে সম্পন্ন হয় বিসর্জন। সময়ের সঙ্গে বদলেছে গ্রামবাংলা, এসেছে আধুনিকতার ছোঁয়া। কিন্তু বদলায়নি কয়েকশো বছরের এই প্রাচীন রীতি। এই অভিনব বিসর্জন দেখতে প্রতি বছর ভিড় জমান দূরদূরান্তের মানুষ। কাটোয়ার মুস্থূলীর এই অনন্য কালীপুজো ও বিসর্জনের ঐতিহ্য দেখতে চোখ রাখুন আমাদের প্রতিবেদনে।