সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন! রঘুনাথগঞ্জে একসঙ্গে গ্রেফতার ৫ বাংলাদেশি

Raghunathganj: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ফের পাঁচ বাংলাদেশি নাগরিক গ্রেফতার। গোপন সূত্রে খবর পেয়ে বাজিতপুর চর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম মনিরুল ইসলাম, জিয়াউল রহমান, নুর ইসলাম, রুহুল শেখ এবং মনিরুল শেখ।

Share this Video

Raghunathganj: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ফের পাঁচ বাংলাদেশি নাগরিক গ্রেফতার। গোপন সূত্রে খবর পেয়ে বাজিতপুর চর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের নাম মনিরুল ইসলাম, জিয়াউল রহমান, নুর ইসলাম, রুহুল শেখ এবং মনিরুল শেখ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়। কী উদ্দেশ্যে তাঁরা ভারতে প্রবেশ করেছিলেন? তাঁদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। মঙ্গলবার তাঁদের হোল্ডিং সেন্টারে পাঠানোর প্রক্রিয়া শুরু হওয়ার কথা। সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন! রঘুনাথগঞ্জে একসঙ্গে গ্রেফতার ৫ বাংলাদেশি। সীমান্তবর্তী মুর্শিদাবাদে পরপর বাংলাদেশি নাগরিক গ্রেফতারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। 

Related Video