MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • TMC Crisis: বিদ্রোহে কাঁপছে তৃণমূল, মমতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা প্রশান্ত কিশোরের

TMC Crisis: বিদ্রোহে কাঁপছে তৃণমূল, মমতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা প্রশান্ত কিশোরের

তৃণমূল কংগ্রেসে ভাঙন এবং বিদ্রোহী সাংসদ-বিধায়কদের ভূমিকা নিয়ে মুখ খুললেন ভোটকুশলী তথা জন সূর্য পার্টির প্রধান প্রশান্ত কিশোর। সায়নী ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়কে কড়া ভাষায় আক্রমণ করে তিনি

2 Min read
Author : Saborni Mitra
Published : Jul 27 2026, 08:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
তৃণমূলে ভাঙন নিয়ে মুখ খুললেন প্রশান্ত কিশোর
Image Credit : Asianet News

তৃণমূলে ভাঙন নিয়ে মুখ খুললেন প্রশান্ত কিশোর

বিধানসভা নির্বাচনে হারার পর থেকেই বিপর্যন্ত তৃণমূল কংগ্রেস। ভেঙে খান খান হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্য়ায় ও তাঁর তৈরি তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন প্রশান্ত কিশোর। একটা সময় প্রশান্ত কিশোরও মমতার সঙ্গে কাজ করছেন। তিনি দীর্ঘদিন তৃণমূলের ভোট কুশলী ছিলেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
দলের ভাঙন নিয়ে প্রশান্ত কিশোরের প্রতিক্রিয়া
Image Credit : Jan Suraaj/Facebook

দলের ভাঙন নিয়ে প্রশান্ত কিশোরের প্রতিক্রিয়া

প্রশান্ত কিশোর তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড় বার্তা দিয়েছেন। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ দিতে গিয়েই তিনি তৃণমূলের ভবিষ্যৎ-সহ ভাঙন নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। পাশাপাশি বিক্ষুব্ধ সাংসদ আর বিধায়কদের নিয়েও তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। তুলোধনা করেছেন সায়নী ঘোষ আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের।

Related Articles

Related image1
Rain Alert: গভীর নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি, জারি কমলা-হলুদ সতর্কতা
Related image2
মঙ্গলবার দিল্লিতে শুভেন্দুর মাস্টারস্ট্রোক? NCPI-র ২০ সাংসদকে নিয়ে বৈঠক, পাল্টা তৎপর কালীঘাটের TMC
37
সায়নী ঘোষ সম্পর্কে প্রশান্ত কিশোর
Image Credit : face book

সায়নী ঘোষ সম্পর্কে প্রশান্ত কিশোর

প্রশ্ন করা হয়েছিল কেন এত নেতা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গ ছাড়ছেন? এই প্রসঙ্গেই সায়নী ঘোষের কথা ওঠে। সঞ্চালক তাঁকে প্রশ্ন করেছিলেন, মমতার মত শাড়ি পরতেন সায়নী ঘোষ, হাওয়াই চটিও পরতে শুরু করেছিলেন। তারপরেও তেন সায়নী মমতার সঙ্গ ছাড়লেন। এরই উত্তরে প্রশান্ত কিশোর বলেন, 'বাংলার সিনেমা জগৎ থেকে তুলে এনে সায়নী ঘোষকে ২০২১ সালে তৃণমূল বিধানসভা ভোটে প্রার্থী করেছিল৷ তিনি তখন পরাজিত হন৷ আমি ওই সময় তৃণমূলের সঙ্গে ছিলাম৷ এর পর দল ওনাকে যুব তৃণমূলের সভাপতি করে৷ উনি ৫ বছর পরিশ্রম করলেন৷ লোকসভা ভোটে জিতলেন৷ কিন্তু ওই ভোটটা সায়নী ঘোষকে দেখে মানুষ দেয়নি৷ ভোটটা পেয়েছিল তৃণমূল কংগ্রেস৷ এত বড় বড় নেতা যাঁদের বলছেন, তাঁদের দম থাকলে নির্দল হিসেবে ভোটে লড়ুন না৷'

47
প্রশান্ত কিশোরের নিশানায় ঋতব্রতরা
Image Credit : ANI

প্রশান্ত কিশোরের নিশানায় ঋতব্রতরা

প্রশান্ত কিশোর শুধু সায়নী ঘোষকেই আক্রমণ করেননি। তিনি বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায় অরূপ রায়দেরও তুলোধনা করেন। তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের একশোটা খারাপ দিক থাকতে পারে৷ কিন্তু তৃণমূল দলটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রক্ত, ঘাম দিয়ে প্রতিষ্ঠিত করেছেন৷ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো চুনোপুঁটি নেতা সেই দল কেড়ে নিতে পারবেন না৷ ঋতব্রতর সঙ্গে আমিও কাজ করেছি৷ ঋতব্রত কত বড় নেতা, তাঁর জনপ্রিয়তা কতটা সেই তর্কে আমি যাচ্ছি না৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কত বড় মাপের নেতা?'

57
অরূপ রায়কে নিশানা
Image Credit : Asianet News

অরূপ রায়কে নিশানা

প্রশান্ত কিশোর আরও বলেন, অরূপ রায় নতুন তৃণমূলের চেয়ারম্যান। তিনি হাওড়ার বিধায়ক। অরূপ রায়কে বাংলার কতজন মানুষ চেনেন? এই প্রশ্ন তুলে প্রশান্ত কিশোর বলেন, 'অরূপ রায় কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাপের নেতা হয়ে গেলেন? অরূপ রায় কি তাহলে মমতার মাপের নেতা হয়ে গেলেন?'

67
মমতার ভবিষ্যৎ কী?
Image Credit : our own

মমতার ভবিষ্যৎ কী?

প্রশান্ত কিশোর বলেন,' দিদি পরাজিত হয়েছেন, বলে বিজেপি নেতৃত্ব তাঁর দল ভাঙছে। তাঁকে হয়রান করার চেষ্টা করছেন। এসব ঠিক আছে। কিন্তু মানুষের এটা ভোলা উচিৎ নয় যে আজকের দিনেও দিদি আড়াইকোটি ভোট পেয়েছেন। ' তিনি আরও বলেছেন, বিধায়ক সাংসদরা কোথায় গেলেন, তা নিয়ে সাধারণ মানুষের কোনও মাথাব্যাথা নেই।

77
মমতার উপস্থিতিই গুরুত্বপূর্ণ
Image Credit : chatgpt

মমতার উপস্থিতিই গুরুত্বপূর্ণ

প্রশান্ত কিশোর বলেন, 'আমি যেটুকু রাজনীতি বুঝি, যতদিন রাজনৈতিক শক্তি হিসেবে দিদি বাংলায় আছেন, তাঁর সেই উপস্থিতির কোনও বিকল্প হয় না৷ যাঁরা বলছেন তৃণমূল শেষ তাঁরা বড় ভুল করছেন৷ কোনও রাজনৈতিক দল একদিনে তৈরিও হয় না, শেষও হয়ে যায় না৷'

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর
 
2nd TEST • SA vs AUS
Stumps
SASA
(43.0 ov)97/5
AUSAUS
-
Day 2
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
'আরশোলা-ছারপোকারা ভারতকে বাংলাদেশের মত বানাতে চায়', চরম কথা শুভেন্দুর মুখে
Recommended image2
উৎসবের মাঝে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট খবর, জুড়ে গেল আরও ৮ লক্ষ নাম, কারা পেলেন ৩০০০?
Recommended image3
Now Playing
কলকাতা পুলিশ না থাকলে যেত আরও প্রান, এ কী বলছেন চোরবাগানের ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী?
Recommended image4
Now Playing
Kalyan Banerjee: দুর্গাপুজোয় হাউহাউ করে কাঁদলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়! কী কারণে আবেগে ভাসলেন সাংসদ?
Recommended image5
Now Playing
Kalyan Banerjee: চোরবাগান বিপর্যয় নিয়ে মুখ খুলেই বিস্ফোরক কল্যাণ! শুভেন্দুকে নিয়ে কী বললেন তিনি?
Related Stories
Recommended image1
Rain Alert: গভীর নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি, জারি কমলা-হলুদ সতর্কতা
Recommended image2
মঙ্গলবার দিল্লিতে শুভেন্দুর মাস্টারস্ট্রোক? NCPI-র ২০ সাংসদকে নিয়ে বৈঠক, পাল্টা তৎপর কালীঘাটের TMC
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved