
TMC Abhishek Banerjee Slams CM Suvendu: ‘১৫ মিনিটে হিসেব হবে…!’ মমতাকে পাশে রেখে CM শুভেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর বিরুদ্ধে ‘চুরি করে জিতেছেন’ বলে তোপ দাগলেন অভিষেক। ১৫ মিনিটের মধ্যে হিসেব বুঝিয়ে দেওয়ার চ্যালেঞ্জও জানালেন তিনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ফের উত্তেজনা, কালীঘাটে দুই পক্ষের সংঘর্ষ। তৃণমূল কর্মী-সমর্থক ও স্থানীয় বিজেপি কর্মীদের বচসা থেকে ধস্তাধস্তি ও ইট ছোড়াছুড়ি। দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘটনার পর কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের বিরুদ্ধে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।