
Abhishek Banerjee: অভিষেকের বাড়ির সামনে কীসের তোড়জোড়? খুলে ফেলা হল বাঁশ, সরল টিনের শেড
ভাইফোঁটার সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আচমকাই সরানো হল অস্থায়ী নির্মাণ। খুলে ফেলা হল বাঁশের কাঠামো, সরিয়ে দেওয়া হল টিনের শেড। দীর্ঘদিন ধরেই ডায়মন্ড হারবারের সাংসদের বাড়ির সামনে ছিল এই অস্থায়ী নির্মাণ।
ভাইফোঁটার সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আচমকাই সরানো হল অস্থায়ী নির্মাণ। খুলে ফেলা হল বাঁশের কাঠামো, সরিয়ে দেওয়া হল টিনের শেড। দীর্ঘদিন ধরেই ডায়মন্ড হারবারের সাংসদের বাড়ির সামনে ছিল এই অস্থায়ী নির্মাণ। কয়েকদিন আগেই অভিষেকের জন্মদিনের রাতে বাড়ির সামনে পুলিশের সঙ্গে বচসায় জড়ান তাঁর সমর্থকরা।