আবার একাধিক ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করা হবে রবিবার ৮ মার্চ। এছাড়াও, অনেক ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে।
আবার একাধিক ট্রেন বাতিল হাওড়া ডিভিশনে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য হাওড়া ডিভিশনে একাধিক ট্রেন বাতিল করা হবে রবিবার ৮ মার্চ। এছাড়াও, অনেক ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, রবিবার ৮ মার্চ হাওড়া বিভাগের বিভিন্ন সেকশনে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং রক্ষণাবেক্ষণ কাজের কারণে ট্রেন চলাচলে নিম্নলিখিত ব্যবস্থা করা হয়েছে।
কোন কোন ট্রেন বাতিল
- হাওড়া থেকে: ৩৭৮২৩, ৩৭৮২৭, ৩৭৮২৫, ৩৭০৫, ৩৭৬৫১, ৩৭২৩৭, ৩৭২৪১, ৩৬৮২১, ৩৬৮২৩, ৩৬৮২৭, ৩৬০৩১, ৩৬০৩৩, ৩৭৯১৭, ৩৭৬১১।
- ব্যান্ডেল থেকে: ৩৭২৪৬, ৩৭২৪৮, ৩৭৭৪৯।
- শেওড়াফুলি থেকে: ৩৭০৫৬।
- পান্ডুয়া থেকে: ৩৭৬১৪।
- মেমারি থেকে: ৩৭৬৫২।
- কাটোয়া থেকে: ৩৭৭৪৮, ৩৭৯২৪, ৩৫০৬১, ৫৩০১১।
- আজিমগঞ্জ থেকে: ৫৩০১৪, ৩৫০৬২।
- বর্ধমান থেকে: ৩৭৮৩২, ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৬৮৩৪, ৩৬৮৩৮, ৩৬৮৪০, ৩১১৫২।
- চন্দনপুর থেকে: ৩৬০৩২, ৩৬০৩৪।
- শিয়ালদহ থেকে: ৩২২৩৩, ৩২২৩৫, ৩১১৫১।
- ডানকুনি থেকে: ৩২২৩৪, ৩২২৩৬।
এই ট্রেনগুলির সময় সূচিতে পরিবর্তন
১৩০১৬ জামালপুর–হাওড়া কবিগুরু এক্সপ্রেস জামালপুর থেকে ০৬:২৫ টার পরিবর্তে ০৮:২৫ টার সময় ছাড়বে।
৬৩১৪২ গোড্ডা–শিয়ালদহ মেমু গোড্ডা থেকে ০৯:৪৫ টার পরিবর্তে ১১:৪৫ টার সময় ছাড়বে।
১৩০১৫ হাওড়া–জামালপুর কবিগুরু এক্সপ্রেস হাওড়া থেকে ১০:৫৫ টার পরিবর্তে ১২:৪০ টার সময় ছাড়বে।
৬৩০৮১ রামপুরহাট–জসিডিহ মেমু রামপুরহাট থেকে ১২:২৫ টার পরিবর্তে ১৩:৪০ টার সময় ছাড়বে।
তাছাড়া, ১২৩৪৭ হাওড়া–রামপুরহাট শহিদ এক্সপ্রেস এবং ১৩০৩২ জয়নগর–হাওড়া এক্সপ্রেস ৮ তারিখে ৩০ মিনিটের জন্য নিয়ন্ত্রণ করা হবে।
