Arabul Islam ISF: আরাবুলের কনভয়ের উপর তৃণমূলের হামলা, ভোটের মুখে উত্তপ্ত ক্যানিং

মনোনয়ন জমা দিয়ে ফেরার পথে ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের কনভয়ের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ক্যানিং পূর্ব বিধানসভার সাকশহর এলাকার ঘটনা।

Share this Video

মনোনয়ন জমা দিয়ে ফেরার পথে ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের কনভয়ের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ক্যানিং পূর্ব বিধানসভার সাকশহর এলাকার ঘটনা। বুধবার দুপুরে ক্যানিং মহাকুমা শাসকের দফতরে মনোনয়ন পেশ করে সন্ধ্যায় শাকসহর এলাকা দিয়ে ফিরছিলেন প্রার্থী আরাবুল ইসলাম সহ কয়েকশো ISF কর্মী। শাকসহর এলাকার তৃণমূল নেতা এম এম সফির বাড়ির সামনে দিয়ে যখন আরাবুল ইসলাম আসছিল সেই সময় তার দলীয় কর্মী সমর্থকদের মারধর করা হয় বলে অভিযোগ।

Related Video