হঠাৎ পিছিয়ে গেল UCC বিল! কী পরিকল্পনা সরকারের? কী বললেন কলকাতার মৌলনা সফিক কাশমি?

অভিন্ন দেওয়ানি বিধি (UCC) নিয়ে এখনই বিল আনছে না পশ্চিমবঙ্গ সরকার। বিধানসভায় প্রথমে গঠন করা হচ্ছে উচ্চপর্যায়ের কমিটি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গুরুত্বপূর্ণ বিবৃতি ঘিরে জোর জল্পনা। কেন পিছিয়ে গেল UCC বিল? কবে আসতে পারে বিল?

Share this Video

UCC: এখনই নয় বিল, আগে উচ্চপর্যায়ের কমিটি

অভিন্ন দেওয়ানি বিধি (UCC) সংক্রান্ত বিল এখনই পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হচ্ছে না। বিধানসভা সূত্রে খবর, প্রথমে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতেই পরবর্তী সময়ে বিল আনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

সরকারি সূত্রের ইঙ্গিত, সংবেদনশীল এই আইন নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না সরকার। সব দিক খতিয়ে দেখেই চূড়ান্ত খসড়া তৈরি করার পরিকল্পনা রয়েছে। সোমবার মুখ্যমন্ত্রীর তরফে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি আসতে পারে বলেও জল্পনা তৈরি হয়েছে।

উল্লেখ্য, উত্তরাখণ্ড, গুজরাত ও অসমেও UCC কার্যকর করার আগে একই ধরনের উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল।

Related Video