
কেন বিজেপি ছেড়ে ঘাসফুলে বিষ্ণুপ্রসাদ? দলত্যাগের আসল রহস্য 'ফাঁস' করলেন লকেট ও কৌস্তভ! দেখুন
BJP vs TMC: মাত্র ৭ হাজার ৪০০টি ভোট পাওয়া বিজেপির বিদ্রোহী বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা যোগ দিয়েছেন তৃণমূল। ভোটের মুখে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ককে দলে পেয়ে পাহাড়ের রাজনীতিতে অক্সিজেনের খোঁজে তৃণমূল।
BJP vs TMC: ২০২৪ লোকসভা নির্বাচনে দার্জিলিং থেকে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে মাত্র ৭ হাজার ৪০০টি ভোট পাওয়া বিজেপির বিদ্রোহী বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা যোগ দিয়েছেন তৃণমূল। ভোটের মুখে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ককে দলে পেয়ে পাহাড়ের রাজনীতিতে অক্সিজেনের খোঁজে তৃণমূল। তবে কার্শিয়াংয়ে প্রথমবার পদ্ম ফোটানো বিধায়ক বিষ্ণুপ্রসাদের দল ছেড়ে তৃণমূলে যাওয়াকে বিশেষ গুরুত্ব দিলেন না রাজ্য বিজেপি নেতারা। বিজেপি নেত্রী তথা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্য়ায় থেকে আইনজীবী নেতা কৌস্তভ বাগচী দলীয় বিধায়কের দলত্যাগ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন।
Add Asianetnews Bangla as a Preferred Source
