- Home
- West Bengal
- Vote Counting: TMC না BJP, কার হাতে থাকবে বাংলা? ৪ মে সকাল ৮টা থেকে গণনা শুরু, বেলা ১২টায় স্পষ্ট হবে ফল
Vote Counting: TMC না BJP, কার হাতে থাকবে বাংলা? ৪ মে সকাল ৮টা থেকে গণনা শুরু, বেলা ১২টায় স্পষ্ট হবে ফল
4 May Vote Counting: পশ্চিমবঙ্গে এবার মাত্র দুটি দফায় ভোট হয়েছে। প্রথম দফা ২৩ এপ্রিল দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। EVM বন্দি রয়েছে প্রার্থীদের ভাগ্য। ফল ঘোষণা আগামী ৪ মে সোমবার। ৮টায় শুরু হবে গণনা। ফল স্পষ্ট হবে বেলা ১২টায়।

ভোট শেষ গণনার প্রস্তুতি
পশ্চিমবঙ্গে এবার মাত্র দুটি দফায় ভোট হয়েছে। প্রথম দফা ২৩ এপ্রিল দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। EVM বন্দি রয়েছে প্রার্থীদের ভাগ্য। ফল ঘোষণা আগামী ৪ মে সোমবার।
গণনার প্রস্তুতি
ইতিমধ্যেই ভোট গণনার প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্যে ২৯৪টি কেন্দ্রের ভোট গণনার জন্য ৭৭টি স্ট্রংরুম তৈরি হয়েছে। সেখানেই হবে ভোট গণনা। গণনা কেন্দ্রে যাতে কোনও অশান্তি না হয় তারজন্য একাধিক ব্যবস্থা করা হয়েছে।
গণনা শুরু
নির্বাচন কমিশন জানিয়েছে সোমবার ৪ মে সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা। গণনা শেষ হবে রাত হয়ে যাবে। তবে ওয়াকিবহাল মহলের ধারনা তার আগেই ভোটের ফল স্পষ্ট হয়ে যাবে।
বাংলা কার?
তৃণমূল কংগ্রেস না বিজেপি, কার হাতে আগামী ৫ বছরের জন্য বাংলার রাশ থাকবে তা স্পষ্ট হয়ে যাবে বেলা ১২টার মধ্যে। তেমনই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রশ্ন আরও রয়েছে এবার কি সিপিএম ভোটের খাতা খুলতে পারবে। তাও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জানা যাবে।
প্রথমে গণনা
নির্বাচন কমিশন সূত্রের খবর এবার প্রথমেই গণনা করা হবে পোস্টাল ব্যালট। তারপরই গণনা হবে ইভিএম। ইভিএম-এর কারণে গণনা শেষ হতে বেশি সময় লাগবে না।
গণনাকেন্দ্রের নিরাপত্তা
ইভিএম, স্ট্রংরুম ও গণনাকেন্দ্রের নিরাপত্তা জোরদার করেছে নির্বাচন কমিশন। প্রতিটি গণনাকেন্দ্রের ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। পাশাপাশি থাকবে রাজ্য পুলিশও। গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় যাচাইকরণ ব্যবস্থা থাকছে। অশান্তি এড়াতে পুরোপুরি তৈরি কমিশন।
মোবাইল ব্যবহার
গণনাকেন্দ্রে মোবাইল ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ। তবে শুধুমাত্র রিটার্নিং অফিসার ও পর্যবেক্ষণই পাবেন মোবাইল ব্যবহারের অনুমতি।
ভিডিওগ্রাফি
গণনা সঠিকভাবে হচ্ছে কিনা তা দেখার জন্য গণনাকক্ষে ভিডিওগ্রাফি বাধ্যতামূলক করা হয়েছে। অন্যদিকে গণনাকেন্দ্র সংলগ্ন এলাকায় যানবাহনের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।
কারা কারা থাকবেন গণনা কেন্দ্রে?
গণনা কেন্দ্রে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক কর্মী- সকলেই ভিড় জমাতে পারেন। কিন্তু গণনা কক্ষে সকলের প্রবেশের অধিকার নেই। গণনাকক্ষে শুধুমাত্র থাকতে পারবেন রিটার্নিং অফিসার, সহকারি রিটার্নিং অফিসার, কাউন্টিং স্টাফ, টেকনিক্যাল স্টাফ, কাউন্টিং সুপারভাইজার, কমিশনের অনুমোদিত ব্যক্তি, অবজার্ভার, দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মী, প্রার্থী ও তাঁর এজেন্ট।
EVM আনার পদ্ধতি
স্ট্রংরুম থেকে ইভিএম আনা হয় গণনাকক্ষে। তার পরে সিল এবং ট্যাগ ঠিক আছে কি না, তা পরীক্ষা করা হয়। গণনা-টেবিলে প্রার্থী বা তাঁর এজেন্টদের সামনে তা খোলা হয়। সাধারণত একটি গণনাকেন্দ্রে ১৪টি টেবিল থাকে। প্রত্যেক বার ১৪টি টেবিলে গণনা সম্পন্ন হলে এক রাউন্ড হয়।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

