
Purba Medinipur News : জলস্তর বেড়ে বাঁধ ভেঙে জল ঢুকল গ্রামে, হাহাকার গ্রামবাসীদের
Purba Medinipur News : নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বাড়ছে নদীগুলির জলস্তর। রসলপুর নদীর পাড় ভেঙে প্লাবিত আমতলিয়া গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা।
Purba Medinipur News : নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বাড়ছে নদীগুলির জলস্তর। রসলপুর নদীর পাড় ভেঙে প্লাবিত আমতলিয়া গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা। জল ঢুকেছে ফিসারী ও মাঠের খেতে। নদীর পাড়ের কাছে থাকা বেশ কয়েকটি পরিবারকে ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। বাঁধের একাধিক জায়গায় ধস নেমেছে। পরিস্থিতি মোকাবিলায় গ্রাম পঞ্চায়েতের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এলাকার প্রধানের অভিযোগ, তৃণমূল আমলে এই এলাকায় নদীবাঁধ সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও তা কোনও কারণে কার্যকর হয়নি। তাঁর দাবি, সেই কারণেই প্রবল বৃষ্টিতে নদীর জলস্তর বাড়ার পর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকছে। বিষয়টি ইতিমধ্যেই বিডিওকে জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। বৃষ্টি আরও বাড়লে নদীবাঁধের আরও কয়েকটি অংশ ভেঙে নতুন করে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।