Samik Bhattacharya On WB Election: ভোটের আগে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তাপ। দল বদলের পর এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। কী বলেছেন তিনি? জানুন বিশদে…

BJP News: রাজ্য বিধানসভা ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বাংলার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিস্ফোরক বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। ভোটের মুখে শাসক শিবিরে ফের ভাঙন। তৃণমূল ও বামফ্রন্ট থেকে শতাধিক কর্মী যোগ দিলেন গেরুয়া শিবিরে। জানা গিয়েছে, বৃহস্পতিবার আসানসোলের কুলটির এক জনসভায় বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত ধরে তার জনসভা থেকে শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী এবং বাম কর্মী-সমর্থক বিজেপিতে যোগদান করেন।

সূত্রের খবর, বৃহস্পতিবার কুলটির বিধায়ক ডাঃ অজয় পোদ্দারের উদ্দ্যোগে একটি জনসভার আয়োজন করা হয়। সেই সভা থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ তথ্য রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানান যে, ২০১৪ সাল থেকে ৩০০ জন রাজনৈতিক দলের কর্মী খুন হয়েছেন। বিজেপির কিছু কর্মী থাকলেও, বেশিরভাগ তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিজেদের দলেরই কর্মীদের খুন করেছে। 

ঠিক কী বলেছেন শমীক ভট্টাচার্য? 

তিনি আরও বলেন, ‘’২০২৬ সালে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশ মোতায়েন করলেও বিজেপি জিতবে। হুমায়ুন কবীর তৃণমূল কংগ্রেসের বি-টিম। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নির্বাচনে লড়াই করতে বলেছেন শর্ত সাপেক্ষে। সরকার গড়ার সময় আসন সংখ্যা কম পড়লে তার সাহায্য নেওয়া হবে। এবং তাকে উপ মুখ্যমন্ত্রী করা হবে। বাংলাদেশের নির্বাচনে আমাদের গ্রুপ সীমান্ত এলাকায় জিতেছে। বিজেপির পক্ষ থেকে বারংবার বলা হয়েছিল ভারত দখল করতে চাইছে। কিন্তু পশ্চিম বাংলার সরকার কর্ণপাত করেনি।''

এছাড়াও লক্ষীর ভান্ডার নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, ‘’মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছিল ১৫০০ টাকা লক্ষীর ভান্ডারের পয়সা দিয়ে চাল কিনতে গিয়ে খরচ হয়ে যাবে। তখন তিনি বলেছিলেন ভান্ডারের অবস্থা খারাপ। তাই বিজেপি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মাসে তিন হাজার টাকা করে দেবে।''

এদিকে বৃহস্পতিবার কুলটিতে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত থেকে বিজেপির পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করেন তৃণমূল কংগ্রেসের নেতা বুম্বা চৌধুরী । দল পরিবর্তন নিয়ে বুম্বা চৌধুরী জানান, তৃণমূল কংগ্রেস সংকটজনক পরিস্থিতিতে রয়েছে । দলটার একজনই নেতা তার কথাতে সব চলে। একটা কোম্পানি তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস। বাকি কর্মীদের কোনও গুরুত্ব নেই। ভারতীয় জনতা পার্টি সারা ভারতের সব থেকে বড় রাজনৈতিক দল। সেই দল সম্বন্ধে অবগত হতে সময় লাগলো। অন্যদিকে, এই বিষয়ে পাল্টা তৃণমূল নেতা বাদল পুইতুন্ডি জানান, তৃণমূল কংগ্রেসের দল বিশাল। কয়েকজন দল ছেড়ে চলে গেলে তৃণমূল কংগ্রেসের কোনও ক্ষতি হবে না 

উল্লেখ্য, ভোটের মুখে বড় ভাঙন বিজেপিতে। তাও আবার উত্তরবঙ্গে। যেখানে বিজেপির শক্তি দক্ষিণবঙ্গের তুলনায় অনেকাই বেশি বলে দাবি করে গেরুয়া শিবির। পাহাড়়ের বিজেপি নেতা ও কার্শিয়াং-এর বিধায়ক বিষ্ণপ্রসাদ শর্মা এবার শশী পাঁজা ও ব্রাত্য বসুর উপস্থিতিতে হাতে তুলে নিলেন ঘাসফুল পতাকা। বৃহস্পতিবার দুপুরে কলকাতায় তৃণমূলের দলীয় কার্যালয়ে এসে তিনি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দলের খাতায় নাম লেখালেন।

বিষ্ণু প্রসাদ শর্মা-

কার্শিয়াং-এর ক্ষুব্ধ বিজেপি নেতা। তিনি দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিলেন পাহাড়ের উন্নয়নের জন্য বঙ্গভঙ্গের প্রয়োজন রয়েছে। উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গে আলাদা হওয়া জরুরি। কিন্তু বিজেপি তাঁর পালে হাওয়া দিলেও দুই বঙ্গকে ভাগ করার জন্য তেমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়নি। তাতেই রীতিমত বিরক্ত ছিলেন বিষ্ণপ্রসাদ শর্মা। আর সেই কারণেই বৃহস্পতিবার তৃণমূল ভবনে গিয়ে হাতে তুলে নেন তৃণমূলের পতাকা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।