পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) শুনানির শেষ দিন শনিবারই। যদিও অনেক বিধানসভায় শুনানির কাজ শেষ করা যায়নি। তাই আরও সাত দিনের সময় চেয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর।
পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) শুনানির শেষ দিন শনিবারই। যদিও অনেক বিধানসভায় শুনানির কাজ শেষ করা যায়নি। তাই আরও সাত দিনের সময় চেয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর। শনিবার শুনানির শেষ দিন ছিল জাতীয় নির্বাচন কমিশনের আগের স্থির করা সূচি অনুযায়ী। তবে একাধিক জেলার নির্বাচনী আধিকারিক সিইও দফতরে সময় বাড়ানোর আবেদন জানান। সেই আবেদন খতিয়ে দেখে সিইও মনোজ কুমার আগরওয়াল নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন আরও সাতদিন সময় বাডানোর জন্য।
জানা যাচ্ছে, উত্তর কলকাতা, মালদ, দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক জায়গা থেকে শুনানির জন্য দিন বাড়ানোর আবেদন জানিয়েছিলেন ডিইও-রা। দক্ষিণ ২৪ পরগনার মেটিয়াবুরুজ, মগরাহাট, পশ্চিম, কসবা, ক্যানিং পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা ও ভাঙড় বিধানসভায় শুনানির কাজ এখনও শেষ হয়নি। ৯৫ শতাংশ জায়গায় শুনানি শেষ হয়ে গিয়েছে। অনেক জায়গায় শুনানি শেষ হলেও তা কমিশনের ডেটাবেসে আপলোডও হয়নি। আপলোড প্রক্রিয়া এখনও প্রায় ২৫ শতাংশের বেশি অসম্পূর্ণ।
তিনি বলেন, আমি কয়েকটা জেলার ডিইও-র কাছ জানতে পেরেছি যে কাজ শেষ করা যায়নি। কিছু জায়গায় শুনানি শেষ হয়নি, কিছু জায়গায় ডকুমেন্টস আপলোড শেষ হয়নি, কিছু জায়গায় ফেরিফিকেশন ও চূড়ান্ত সিদ্ধান্ত সংক্রান্ত কাজ শেষ হয়নি। তাই আমি সাতদিন বাড়ানোর আবেদন জানিয়েছি। এর ফলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও পিছিয়ে যাবে।'
গত ২৭ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে এসআইআর-এর শুনানি শুরু হয়েছিল। শুনানির মাধ্যমে ভোটারদের তথ্য যাচাইয়ের শেষ দিন ছিল ৭ ফেব্রুয়ারি। ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের দিন ধার্য করেছিল কমিশন। তবে শুনানির সময় বা়ড়লে চূড়ান্ত তালিকা প্রকাশের দিনও পিছিয়ে যাবে বলে জানিয়েছেন মনোজ।
তিনি বলেন, ‘অনুমতি পেলে এখন ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে এবং এর ফলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ, যা আগে ১৪ ফেব্রুয়ারি নির্ধারিত ছিল, তা পিছিয়ে যাবে। এ পর্যন্ত প্রায় ৯৬-৯৭ শতাংশ শুনানি সম্পন্ন হয়েছে এবং কয়েকটি জেলায় মাত্র প্রায় তিন শতাংশ বাকি রয়েছে। আপলোডের কাজ প্রায় ৭৫-৮০ শতাংশ সম্পন্ন হয়েছে, তবে ১৫-২০ শতাংশ কাজ এখনও বাকি আছে। বর্ধিত সময়ের মধ্যে বাকি প্রক্রিয়াগুলো সম্পন্ন হলে, এই মাসের শেষ সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে।’
