আজ অর্থাৎ ২৯ এপ্রিল রাজ্যের শেষ দফার ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হচ্ছে। এই পর্বে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ একাধিক জেলার মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ করা হবে, যার মধ্যে রয়েছে ভবানীপুর, ডোমজুড়, ব্যারাকপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র।
২৯ এপ্রিল অর্থাৎ আজ শেষ দফা ভোট। ১৪২ টি আসলে ভোটগ্রহণ করা হবে। জেনে নিন আজ কোন কোন আসনে হচ্ছে ভোট। ভোটদানের সময় কখন। রইল আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য।
আজ ১৪২টি আসনে ভোটগ্রহণ। এই পর্বে ভোট আছে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায়।
কলকাতায় মোট আসন ১১টি। ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ, চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, কলকাতা বন্দর, জোড়াসাঁকো, মানিকতলা, শ্যামাপুকুর, কাশীপুর-বেলগাছিয়া।
হাওড়ায় আছে ১৬ কেন্দ্র। হাওড়া উত্তর, হাওড়া মধ্য, বিলা, শিবপুর, সাঁকরাইল, পাঁতলা, হাওড়া দক্ষিণ, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, বাগনান, শ্যামপুর, উদয়নারায়ণপুর, আমতা, ডোমজুড়, জগৎবল্লভপুর।
উত্তর ২৪ পরগনাতে আছে ৩৩টি কেন্দ্র। বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া, হাবরা, অশোকনগর, আমডাঙা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দা, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট নিউটাউন, বিধননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসাত, দেগঙ্গা, হাড়োয়া, মীনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ।
দক্ষিণ ২৪ পরগনাতে আসন ৩১ টি। গোসাবা, বাসন্তী, কুলতলি, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মন্দিরবাজার, জয়নগর, বারুইপুর পূর্ব, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব, বারুইপুর পশ্চিম, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, ডায়মন্ড হারবার, ফলতা, সাতরাগাছিয়া, বিষ্ণুপুর, সোনারপুর দক্ষিণ, ভাঙড়, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ, মেটিয়াবুরুজ।
পূর্ব বর্ধমান জেলায় ১৬টি আসন। খণ্ডঘোষ. রায়না, বর্ধমান দক্ষিণ, বর্ধমান উত্তর, জামালপুর, মন্তেশ্বর, কালনা, মেমারি, কাটোয়া, কেতুগ্রাম, ভাতার, মঙ্গলকোট, আউশগ্রাম, গলসি, পূর্বস্থলী উত্তর ও পূর্বস্থলী দক্ষিণ।
নদিয়া জেলায় আসন ১৭টি। করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ, শান্তিপুর, রানাঘাট উত্তর-পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদা, কল্যাণী, হরিণঘাটা।
হুগলি জেলায় আসন ১৮টি। সিঙ্গুর, চাঁপদানি, উত্তরপাড়া, শ্রীরামপুর, চুঁচুড়া, বলাগড়, চন্দননগর, পাণ্ডুয়া, হরিপাল, জাঙ্গিপাড়া, চণ্ডীতলা, সপ্তগ্রাম, তারকেশ্বর, ধনেখালি, আরামবাগ, পুরশুড়া, গোঘাট ও খানাকুল।
ভোটদানের সময়- আজ সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। আর শেষ হবে সন্ধ্যা ৬টায়।


