- Home
- West Bengal
- Weather Tomorrow: কেমন থাকবে ২য় দফা ভোটের দিনের আবহাওয়া? ভোট দিতে যাওয়ার সময় এগুলি রাখুন ভোটাররা
Weather Tomorrow: কেমন থাকবে ২য় দফা ভোটের দিনের আবহাওয়া? ভোট দিতে যাওয়ার সময় এগুলি রাখুন ভোটাররা
only voter: বুধবার ,২৯ এপ্রিল, দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এই দিন কলকাতা-সহ ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ। এই দিন কেমন থাকবে আবহাওয়া তাই নিয়ে রইল পূর্বাভাস। ভোটারদের জন্য রইল পরামর্শও

বুধবার গুরুত্বপূর্ণ দিন
বুধবার ,২৯ এপ্রিল, দ্বিতীয় দফার ভোটগ্রহণ। এই দিন কলকাতা-সহ ৭ জেলার ১৪২টি আসনে ভোট গ্রহণ। এই দিন কেমন থাকবে আবহাওয়া তাই নিয়ে রইল পূর্বাভাস।
কেমন থাকবে?
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ভ্য়াপসা গরম থাকবে। যদিও রবিবার থেকেই রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস রয়েছে। তবে অস্বস্তি বজায় থাকবে।
কলকাতার আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ভোটের দিন কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির আকাশ থাকবে মেঘলা। মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
অস্বস্তিকর আবহাওয়া
হাওয়া অফিস জানিয়েছে বৃষ্টি হলেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘাম হবে। ভ্যাপসা গরম থাকবে।
হুগলি ও বর্ধমানের আবহাওয়া
হুগলি ও বর্ধমানের তাপমাত্রা ৩১-৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে গরম থেকে রেহাই নেই।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
দুই জেলাই উপকূলবর্তী জেলা। এই দুই জেলায় ঝড়়বৃষ্টির প্রভাব বেশি থাকবে। বজ্রপাত ও ঘনঘন বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে এই দুই জেলাতেও অস্বস্তিকর গরম থাকবে।
নদিয়া
কাল নদিয়ার তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এই জেলাতেও আকাশ থাকবে মেঘলা। ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে।
ভোটারদের জন্য পরামর্শ
বৃষ্টি ও বজ্রপাতের জন্য ভোটগ্রহণ কেন্দ্রের লাইনে সমস্যা তৈরি হতে পারে। যাতায়াতে দেরির সম্ভাবনা রয়েছে। আর সেই কারণে নির্ধারিত সময়ের আগেই ভোট কেন্দ্রে যাওয়ার চেষ্টা করুন।
সঙ্গে রাখুন
আবহাওয়ার কারণে এগুলি সঙ্গে রাখুনঃ
- ভোট কেন্দ্রে যাতায়াতের সময় সঙ্গে অবশ্যই ছাতা রাখুন
- শরীর হাইড্রেটেড রাখতে জল সঙ্গ রাখুন
- বৃষ্টি ও বজ্রপাতের সময় গাছ বা ইলেকট্রিক পোলের নিচে আশ্রয় নেবেন না।
উত্তরবঙ্গের আবহাওয়া
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামিকাল উত্তরবঙ্গের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

