
Chorbagan Stampede: চোরবাগানে মৃত সন্দীপ ও টগর বেজের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ২৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য
Chorbagan Stampede: চোরবাগান দুর্ঘটনায় ঠিক কী ঘটেছিল? কীভাবে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন ১৯ জন? মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন।
Chorbagan Stampede: কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া রাজ্যজুড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বর্ধমানের মাধবডিহির বাসিন্দা সন্দীপ বেজ ও তাঁর মা টগর বেজ। মঙ্গলবার তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতে মাধবডিহিতে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী এবং তাঁদের সান্ত্বনা দেন। রাজ্য সরকারের তরফে বেজ পরিবারের হাতে ২৫ লক্ষ টাকার আর্থিক সাহায্যের চেক তুলে দেওয়া হয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
অন্যদিকে, বেজ পরিবারের সঙ্গে দেখা করে ফেরার পথে বিগত সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। ২০২৫ সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা এবং ২০২৬ সালে দার্জিলিং-নাগরাকাটায় হড়পা বানের পর পুজো কার্নিভাল আয়োজনের প্রসঙ্গ তুলে তিনি আগের সরকারের সমালোচনা করেন।
চোরবাগান দুর্ঘটনায় ঠিক কী ঘটেছিল? কীভাবে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন ১৯ জন? মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন।