MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • WB Today Weather Forecast: দক্ষিণবঙ্গে অব্যাহত বর্ষার দাপট, দিনভর কোথায় কোথায় চলবে ভারী বৃষ্টি?

WB Today Weather Forecast: দক্ষিণবঙ্গে অব্যাহত বর্ষার দাপট, দিনভর কোথায় কোথায় চলবে ভারী বৃষ্টি?

WB Today Weather Forecast: বৃহস্পতিবারের পর শুক্রবারও সকাল থেকে দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা থেকে শহরতলি…। সপ্তাহান্তে দিনভর কেমন থাকবে আবহাওয়া? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্য়ালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 31 2026, 06:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আজকের আবহাওয়ার আপডেট
Image Credit : AI

আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বর্ষার দাপট অব্যাহত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মূলত মেঘলা আকাশ থাকবে। দিনভর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যে ধীরে ধীরে বদলাচ্ছে আবহাওয়া। গত কয়েক দিনের টানা বৃষ্টির পর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করেছে। তবে তাতে স্বস্তি মিলছে না। কারণ বাতাসে আর্দ্রতা বেশি থাকায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় ভ্যাপসা গরম বাড়বে। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের প্রবল সম্ভাবনা কোন কোন জেলায় ?
Image Credit : Gemini

ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের প্রবল সম্ভাবনা কোন কোন জেলায় ?

কলকাতা, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা - আগামী ২-৩ ঘণ্টার মধ্যে এই জেলাগুলির কিছু কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘণ্টা ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। হুগলি ও পূর্ব বর্ধমান হুগলি এবং পূর্ব বর্ধমান জেলাতেও পরবর্তী ১-৩ ঘণ্টার মধ্যে ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

Related Articles

Related image1
Nabanna: দুর্নীতি রুখতে এবার রাজ্যবাসীর দুয়ারে নবান্ন, হেল্পলাইন চালু করলেন শুভেন্দু অধিকারী
Related image2
Rajiv Kumar Wife: রাজ্য তথ্য কমিশনের পদ ছাড়লেন প্রাক্তন ডিজি রাজীব কুমারের স্ত্রী, রাজ্যপালকে চিঠি
36
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
Image Credit : gemini

দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা এখন অনেকটাই কম। তবে নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়ার কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আকাশ আংশিক মেঘলা থাকলেও গরমের দাপট কমার সম্ভাবনা কম। অনেক জেলায় দিনের তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রির মধ্যে থাকতে পারে।

46
কলকাতার আজকের আবহাওয়া কেমন থাকবে?
Image Credit : Gemini

কলকাতার আজকের আবহাওয়া কেমন থাকবে?

কলকাতায় আজ আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে। দিনের মধ্যে এক-দু’পশলা হালকা বা মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি না হওয়ায় গরম থেকে তেমন স্বস্তি মিলবে না। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮০ থেকে ৮৫ শতাংশের মধ্যে থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি অনুভূত হবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে।

56
মাঝে মধ্যে ভারী বর্ষণের সম্ভাবনা
Image Credit : X

মাঝে মধ্যে ভারী বর্ষণের সম্ভাবনা

দিনভর মেঘলা আকাশ, দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মাঝে মধ্যে ভারী বর্ষণের সম্ভাবনা। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৭৬ শতাংশ পর্যন্ত থাকবে। বিগত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে প্রায় ৫.৩ মিলিমিটার।

66
উত্তরবঙ্গের আবহাওয়া
Image Credit : Getty

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে পরিস্থিতি উল্টো। পাহাড় ও সংলগ্ন সমতল এলাকায় আজও বৃষ্টির দাপট জারি থাকবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। পাশাপাশি তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীর জলস্তরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
আজকের আবহাওয়া
বাংলা খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
NCPI নিয়ে বড় বার্তা সুকান্ত মজুমদারের, কী বললেন TMC সাংসদদের নিয়ে?
Recommended image2
Now Playing
কাকলী-দেবদের ছবি বুকে সেঁটে সংসদে গদ্দার চেনাচ্ছেন কল্যাণ, ভাইরাল ভিডিও
Recommended image3
Now Playing
সুদীপ-সায়নীদের তোপ দেগে মেজাজ হারিয়ে এ কী বললেন Kunal Ghsoh!
Recommended image4
Now Playing
Dilip Ghosh: তদন্ত চলছে, অনেক রাঘব বোয়ালদের জেলে যেতে হবে, তৃণমূলীদের তোপ দিলীপের
Recommended image5
Now Playing
Birbhum: টুলু মণ্ডলকে কেন এখনও ধরতে পারল না পুলিশ? দেখুন চাঞ্চল্যকর মন্তব্য!
Related Stories
Recommended image1
Nabanna: দুর্নীতি রুখতে এবার রাজ্যবাসীর দুয়ারে নবান্ন, হেল্পলাইন চালু করলেন শুভেন্দু অধিকারী
Recommended image2
Rajiv Kumar Wife: রাজ্য তথ্য কমিশনের পদ ছাড়লেন প্রাক্তন ডিজি রাজীব কুমারের স্ত্রী, রাজ্যপালকে চিঠি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved