- Home
- West Bengal
- West Bengal Weather: বসন্তেও ভরপুর গরমের দাপট, কবে থেকে নামবে ঝড়বৃষ্টি? রইল আবহাওয়ার বিরাট আপডেট
West Bengal Weather: বসন্তেও ভরপুর গরমের দাপট, কবে থেকে নামবে ঝড়বৃষ্টি? রইল আবহাওয়ার বিরাট আপডেট
WB Weather Alerts: ভোরবেলা শীত-শীত অনুভূত হলেও বেলা বাড়তেই উধাও ঠান্ডার আমেজ। চৈত্রের শুরুতেই গরমের দাপট। সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস? কী বলছে আবহাওয়া দফতর? বিশদ তথ্যের জন্য দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

আজকের আবহাওয়ার আপডেট
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নিচে। মনোরম আবহাওয়া হালকা শীতের আমেজ। কলকাতায় দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ১১ ডিগ্রি নিচে নেমেছে। আর রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রির বেশি নিচে স্বাভাবিক তাপমাত্রার তুলনায়। আজ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
আজ থেকে দুর্যোগের সম্ভাবনা আর নেই। ঝড়-বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কবে থেকে কমবে বৃষ্টির পরিমাণ?
সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। বাড়বে তাপমাত্রা। বুধবারের মধ্যে স্বাভাবিকের কাছাকাছি ফিরতে পারে তাপমাত্রা। মূলত পরিষ্কার আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। স্থানীয়ভাবে পর্যগর্ভ মেঘ থেকে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। সপ্তাহান্তে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। শুক্রবার থেকে সেই সম্ভাবনা তৈরি হতে পারে বলে অনুমান আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানীদের।
উত্তরবঙ্গের আবহাওয়া
ঝড় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।
উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?
বুধবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস থাকবে। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতেও।
কলকাতার আবহাওয়া
আজ আংশিক মেঘলা আকাশ। ঝড় বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। দিনের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় নিচে। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৫ ডিগ্রি নিচে। আজ সকাল থেকে মনোরম আবহাওয়া। বেলায় বাড়বে তাপমাত্রা। বুধবারের মধ্যে স্বাভাবিকের কাছাকাছি আসবে তাপমাত্রা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

