Naushad Siddiqui News: ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। এবার ভাঙড়ে আইএসএফ বনাম তৃণমূল দ্বন্ধে তরজা তুমুলে। হামলা পাল্টা হামলার অভিযোগ দুই পক্ষের বিরুদ্ধেই। ঠিক কী ঘটনা ঘটেছে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Naushad Siddiqui News: ভাঙড়ে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর নাম ঘোষণা হতেই তৃণমূল কর্মীদের বেধড়ক মারধর করার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। জানা গিয়েছে, ফুরফুরা শরীফ থেকে প্রার্থী ঘোষণা করেছেন নওশাদ সিদ্দিকী। ভাঙড় বিধানসভা কেন্দ্রে তার নিজের নাম প্রার্থী হিসাবে ঘোষণা হওয়ার পর ভাঙড়ের উত্তর কাশিপুর থানার চন্ডিহাট এলাকায় তৃণমূল কর্মীদের মারধর করেন বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয় বলে অভিযোগ উঠেছে।
ঠিক কী অভিযোগ তুলেছে তৃণমূল?
তৃণমূলের অভিযোগ, তৃণমূলের পক্ষ থেকে দেওয়াল লিখন চলছিল এলাকায়। সেই সময় ভাঙড়ে আইএসএফ প্রার্থী ঘোষণা হওয়ার আনন্দে আইএসএফ কর্মী সমর্থকরা মিছিল করে এসে তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় এবং মারধর করে বলে অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উত্তর কাশিপুর থানার পুলিশ। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পাশাপাশি গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে উত্তর কাশিপুর থানার।
অন্যদিকে, ক্যানিং পূর্বের চন্দনেশ্বর বাজারে আরাবুল ইসলামের প্রচারে হামলা ও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আরাবুল ইসলাম ক্যানিং পূর্ব বিধানসভায় প্রচারে যায়। অভিযোগ, সেই সময় ক্যানিং পূর্ব বিধানসভার চন্দনেশ্বর বাজারে পৌঁছতে তখন আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পরবর্তীতে পুলিশ আইএসএফ কর্মীদেরই দুজনকে আটক করে থানায় নিয়ে যায়। আরাবুল ইসলাম চন্দনস্তরে দাঁড়িয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় দীর্ঘক্ষণ।
অবশেষে চন্দনেশ্বর থানার পুলিশ তাদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে আরাবুল। এদিকে, যত সময় এগিয়ে আসছে ভোটের তথ্য উত্তপ্ত হয়ে উঠছে ভাঙড় এবং ক্যানিং, সোমবার রাতে আরাবুল ইসলামের নির্বাচনী প্রচারে সময় সমর্থকদের উপরে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। কিন্তু দু'ঘণ্টা কাটতে না কাটতে আবার ভাঙড়ের শওকত মোল্লার গাড়ির উপর হামলা করেছে আই এস এফ এমনই অভিযোগ তুলে তুলে ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা। অভিযোগ পাল্টা অভিযোগে রাজনৈতিক হিংসাত্মক ঘটনা ভাবিয়ে তুলেছে প্রশাসনকে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


