MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • WB Weather: ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ! দক্ষিণবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি হলুদ-কমলা সতর্কতা

WB Weather: ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ! দক্ষিণবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি হলুদ-কমলা সতর্কতা

WB Weather: সকাল থেকেই আকাশের মুখ উজ্জ্বল থাকলেও বেলা বাড়তেই বদলাচ্ছে আবহাওয়া। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে একাধিক জেলা। শুক্রবার কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 11 2026, 06:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আজকের আবহাওয়ার আপডেট কেমন থাকবে?
Image Credit : Gemini

আজকের আবহাওয়ার আপডেট কেমন থাকবে?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে ফের একটি নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর জেরেই আগামী ৩ দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি কয়েকটি জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায়?
Image Credit : Google AI

ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায়?

ঘূর্ণাবর্ত এবং সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নতুন করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বলে খবর। হাওয়া অফিসের খবর অনুযায়ী, ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়া জেলায়। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

Related Articles

Related image1
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার-ফিনান্স অফিসার পদে অন্তর্বর্তী নিয়োগ, নির্দেশ রাজ্যপালের
Related image2
Kolkata Weather: কলকাতা-সহ একাধিক জেলায় ফের ভারী বৃষ্টির সতর্কতা, দুপুর থেকেই বজ্রবিদ্যুতের আশঙ্কা
35
ফের একবার ভাসতে চলেছে  দক্ষিণবঙ্গের একাধিক জেলা
Image Credit : Ai

ফের একবার ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা

নতুন করে তৈরি হতে চলা নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার জোড়া ফলায় দক্ষিণবঙ্গ ফের একবার ভাসতে চলেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শুক্রবার থেকে রবিবার অবধি সব জেলাতেই বৃষ্টি হবে। কোথাও হালকা, কোথাও আবার মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। আগামী তিনদিন দক্ষিণবঙ্গের এই পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুতের আশঙ্কা রয়েছে। এছাড়া বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

45
উত্তরবঙ্গের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট
Image Credit : Gemini

উত্তরবঙ্গের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট

দক্ষিণবঙ্গের পাশাপাশি আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়-জলের পূর্বাভাস রয়েছে। উত্তরের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিংয়ে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। তবে সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে। উত্তরবঙ্গের কোথাও এদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে, মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। উল্লেখিত জেলাগুলিতে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে।

55
ফের হাওয়া বদল বঙ্গের
Image Credit : Gemini

ফের হাওয়া বদল বঙ্গের

উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং এটি বর্তমানে মধ্য সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন অঞ্চলের উপর একটি নিম্নচাপ রয়েছে। মধ্য সমুদ্রপৃষ্ঠে মৌসুমি অক্ষরেখাটি বর্তমানে জম্মু, দেরাদুন, পন্তনগর, বস্তি, ছাপরা, পুরুলিয়া, দিঘা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে দক্ষিণ-পূর্বমুখীভাবে বিস্তৃত রয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর
আজকের আবহাওয়া
কলকাতার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
আজ থেকে আবহাওয়ার ভোল বদল, নিম্নচাপের জেরে পণ্ড হবে একাধিক কাজ, রইল আপডেট
Recommended image2
Now Playing
Anubrata Mondal: অনুব্রতর সামনেই তৃণমূল কার্যালয়ে হামলা, আটক তিন যুবক
Recommended image3
Now Playing
কংগ্রেসকে ধ্বংস করেছে মমতা, হেরে ভুলভাল বকছে, তোপ সৌমিত্র-শঙ্করদের
Recommended image4
Now Playing
Samik Bhattacharya: মমতা ইউফোরিয়ায় আক্রান্ত, ভাবছেন এখনও CM আছেন, তোপ শমীকের
Recommended image5
Now Playing
Mamata Banerjee: ইন্ডি জোটের বৈঠক শেষে সাংবাদিকদের সামনে মমতার এই কথা শুনে হাসি চাপতে পারলেন না সনিয়া!
Related Stories
Recommended image1
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার-ফিনান্স অফিসার পদে অন্তর্বর্তী নিয়োগ, নির্দেশ রাজ্যপালের
Recommended image2
Kolkata Weather: কলকাতা-সহ একাধিক জেলায় ফের ভারী বৃষ্টির সতর্কতা, দুপুর থেকেই বজ্রবিদ্যুতের আশঙ্কা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved