MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • WB Weather: পুজোর আগেই বঙ্গে বর্ষা বিদায়! ফিরছে সকালের কুয়াশা-শিরশিরানি আবহাওয়া

WB Weather: পুজোর আগেই বঙ্গে বর্ষা বিদায়! ফিরছে সকালের কুয়াশা-শিরশিরানি আবহাওয়া

WB Weather: পুজোর আগেই বঙ্গে বর্ষার আনুষ্ঠানিক বিদায়! ফিরছে সকালের কুয়াশা, শিরশিরানি ভাব-আবহাওয়া। লক্ষ্মীবারে দিনভর কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 01 2026, 11:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আজকের আবহাওয়ার আপডেট
Image Credit : Gemini

আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পুজোর আগেই রাজ্য থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন মূলত শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। আর সব ঠিকঠাক থাকলে ১০ থেকে ১২ অক্টোবরের মধ্যে বাংলায় মৌসুমী বায়ুর আনুষ্ঠানিক পরিসমাপ্তি হতে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
রাজ্যজুড়ে কমছে বৃষ্টির সম্ভাবনা
Image Credit : gemini

রাজ্যজুড়ে কমছে বৃষ্টির সম্ভাবনা

তবে এর মধ্যে নতুন করে কোনও নিম্নচাপ বা আবহাওয়াজনিত সিস্টেম তৈরি হলে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে। আগামী কয়েক দিন রাজ্যের অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কম। তবে মায়ানমারের গভীর নিম্নচাপের প্রভাবে বিচ্ছিন্ন মেঘপুঞ্জ তৈরি হলে কোথাও কোথাও অল্প সময়ের জন্য স্থানীয়ভাবে হালকা বৃষ্টি হতে পারে।

Related Articles

Related image1
School Teacher salary Hike: উৎসবের মরশুমে মুখে হাসি স্কুল শিক্ষকদের, বেতন বাড়ালো রাজ্য সরকার
Related image2
PM Modi Praises Smit Machchhar: ১৮০ জন যাত্রীর প্রাণ বাঁচিয়ে হিরো ভারতীয় পাইলট, ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে কুর্নিশ মোদীর
36
দক্ষিণবঙ্গের আবহাওয়া
Image Credit : Asianet News

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামী ৬ অক্টোবর পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। উপকূলবর্তী জেলাগুলির দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৩ অক্টোবরের মধ্যে বর্ষার বিদায়রেখা পূর্ব ভারতের বিহার ও ঝাড়খণ্ডের কিছু অংশ পর্যন্ত এগিয়ে আসতে পারে। এরপর ১০ থেকে ১২ অক্টোবরের মধ্যে বাংলাতেও বর্ষার আনুষ্ঠানিক বিদায় হওয়ার সম্ভাবনা রয়েছে।

46
কলকাতার আবহাওয়া
Image Credit : gemini

কলকাতার আবহাওয়া

১ অক্টোবর কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোনও বৃষ্টিপাত হয়নি। তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত শহরে অস্বস্তিকর, ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হতে পারে।

56
পুজোর আগেই বর্ষা বিদায়
Image Credit : gemini

পুজোর আগেই বর্ষা বিদায়

হাওয়া অফিস সূত্রে খবর, এবার ধীরে ধীরে বদলাবে সকালের আবহাওয়ার অনুভূতি। ৩ অক্টোবর, শনিবার থেকে কলকাতা ও সংলগ্ন এলাকায় ফের ভোরের দিকে হালকা কুয়াশা এবং শিরশিরানি ভাব অনুভূত হতে পারে। অর্থাৎ, পুজোর আগে একদিকে বর্ষার বিদায়ের প্রস্তুতি, অন্যদিকে ধীরে ধীরে বদলাতে শুরু করবে সকালের আবহাওয়ার চরিত্র।

66
উত্তরবঙ্গের আবহাওয়া
Image Credit : x

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে অবশ্য ছবিটা কিছুটা আলাদা। আজ বেশিরভাগ জায়গায় আবহাওয়া শুষ্ক থাকলেও, ২ অক্টোবর গান্ধী জয়ন্তী থেকে ৪ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় ভোরের দিকে দেখা মিলছে হালকা কুয়াশার। এদিকে চলতি মরশুমে দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত প্রায় ৯ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় প্রায় ১৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
বাংলা খবর
আজকের আবহাওয়া
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
School Teacher salary Hike: উৎসবের মরশুমে মুখে হাসি স্কুল শিক্ষকদের, বেতন বাড়ালো রাজ্য সরকার
Recommended image2
Mid Day Meal: মিড ডে মিলে এবার থেকে মাছ ও মিষ্টি? পড়ুয়াদের বিশেষ উপহার মুখ্যমন্ত্রীর
Recommended image3
Durga Puja Special Ration: উৎসবের মরশুমে রেশন গ্রাহকদের জন্য বড় উপহার, পুজোয় মিলবে ময়দা-চিনি, কারা পাবেন?
Recommended image4
Ajker Bangla Live News: WB Weather - পুজোর আগেই বঙ্গে বর্ষা বিদায়! ফিরছে সকালের কুয়াশা-শিরশিরানি আবহাওয়া
Recommended image5
Weather Update: আজ থেকে আবহাওয়ার ভোল বদল, নিম্নচাপের জেরে পণ্ড হবে একাধিক কাজ, রইল আপডেট
Related Stories
Recommended image1
School Teacher salary Hike: উৎসবের মরশুমে মুখে হাসি স্কুল শিক্ষকদের, বেতন বাড়ালো রাজ্য সরকার
Recommended image2
PM Modi Praises Smit Machchhar: ১৮০ জন যাত্রীর প্রাণ বাঁচিয়ে হিরো ভারতীয় পাইলট, ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে কুর্নিশ মোদীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved