MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • WB Weather: বঙ্গে বর্ষামঙ্গল, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

WB Weather: বঙ্গে বর্ষামঙ্গল, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

WB Weather News: বঙ্গে বর্ষামঙ্গল। গত কয়েক দিনের ঝড়বৃষ্টিতে কিছুটা গরম কমলেও অব্যাহত অস্বস্তি। এই অবস্থায় রাজ্যে বর্ষা প্রবেশ করলে আরও কিছুটা কমতে পারে গরম। কী বলছে আবহাওয়া দফতর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

1 Min read
Author : Moumita Poddar
Published : Jun 09 2026, 11:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আজকের আবহাওয়ার আপডেট
Image Credit : X

আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পরিস্থিতি অনুকূল থাকলে রাজ্যে খুব শীঘ্রই প্রবেশ করতে পারে বর্ষা। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যেই রাজ্যে প্রবেশ করতে পারে বর্ষা। যারফলে আরও কিছুটা কমতে পারে এই গরমে অস্বস্তিকর ভাব। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কেরলে বর্ষা ঢুকেছে?
Image Credit : Gemini

কেরলে বর্ষা ঢুকেছে?

ভারতীয় মৌসম ভবন সূত্রে খবর, গত ৪ জুন কেরলে প্রবেশ করেছে বর্ষা। শুধু তাই নয়, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েক দিন ধরেই সেখানে চলছে বর্ষা। যার প্রভাবে মহারাষ্ট্রের সোলাপুর, কর্নাটকের কালবুর্গি, তামিলনাড়ুর চেন্নাই পর্যন্ত পৌঁছে গিয়েছে বর্ষা। 

Related Articles

Related image1
Donald Trump On Netanyahu: 'সাবধান বিবি', ইরানে এয়ার স্ট্রাইকে নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের
Related image2
iPhone Birth Rate News: আইফোন ব্যবহারে ক্রমশ কমছে জন্মহার! চাঞ্চল্যকর দাবি গবেষণায়
35
কী বলছে আবহাওয়া অফিস?
Image Credit : AI PHOTO

কী বলছে আবহাওয়া অফিস?

হাওয়া অফিস জানাচ্ছে যে, আগামী কয়েক দিনে বর্ষা দক্ষিণ-পশ্চিম, পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের আরও কিছু অঞ্চলে প্রবেশ করার অনুকূল পরিস্থিতি রয়েছে। সে ক্ষেত্রে আগামী দুই-তিন দিনের মধ্যে পশ্চিমবঙ্গের কিছু অংশে প্রবেশ করতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। 

45
কোথায় কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
Image Credit : AI PHOTO

কোথায় কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে?

একই সঙ্গে পার্শ্ববর্তী দুই রাজ্য সিকিম, ওড়িশা এবং উত্তর-পূর্বের রাজ্যগুলিতেও বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনের মধ্যে। পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে বর্ষা প্রবেশ করবে, তা নির্দিষ্ট করে জানায়নি আবহাওয়া দফতর।

55
কবে থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হবে?
Image Credit : AI PHOTO

কবে থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হবে?

 সাধারণত উত্তরবঙ্গেই বর্ষা আগে প্রবেশ করে। তার পরে আসে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গত কয়েক দিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি চলছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি সঙ্গে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একই সঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতেও। 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
৩০ হাজার টাকা করে ট্রান্সফার রাজ্যের... নন্দীগ্রামে দাঁড়িয়ে বড় ঘোষণা CM Suvendu Adhikari-র
Recommended image2
Now Playing
নেপাল থেকে UP-তে ভেসে এল আরও ১৩ দেহ, অচেনা মানুষের শেষ ঠিকানা কুশীনগর
Recommended image3
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image4
Durga Puja School Holiday: দুর্গাপুজোয় একটানা লম্বা ছুটি স্কুল-কলেজ! বড় ঘোষণা রাজ্য সরকারের
Recommended image5
e-Kyc Ayushman Bharat Card: আয়ুস্মান ভারত কার্ড হাতে পেতে জরুরি ই-কেওয়াইসি, রইল লাস্ট ডেটের আপডেট
Related Stories
Recommended image1
Donald Trump On Netanyahu: 'সাবধান বিবি', ইরানে এয়ার স্ট্রাইকে নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের
Recommended image2
iPhone Birth Rate News: আইফোন ব্যবহারে ক্রমশ কমছে জন্মহার! চাঞ্চল্যকর দাবি গবেষণায়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved