MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • WB Weather Update: পুজোয় কি ভাসবে বাংলা? জানুন আবহাওয়ার এই নয়া পূর্বাভাস

WB Weather Update: পুজোয় কি ভাসবে বাংলা? জানুন আবহাওয়ার এই নয়া পূর্বাভাস

WB Weather Update: ঘূর্ণিঝড়ের রেশ কাটলেও কলকাতা-সহ রাজ্য জুড়ে রবিবার পর্যন্ত আংশিক থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ থেকে বৃষ্টির দাপট কমলেও দুর্গাপুজোর আবহাওয়া নিয়ে রাজ্যবাসীর মনে চিন্তা বাড়ছে।

2 Min read
Author : Deblina Dey
Published : Sep 26 2026, 06:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
কলকাতায় আংশিক মেঘলা আকাশ
Image Credit : gemini

কলকাতায় আংশিক মেঘলা আকাশ

WB Weather Update: হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্মিঝড়ের রেশ কাটলেও সমুদ্রে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে, যা কখনও কখনও ৬৫ কিলোমিটার পর্যন্তও পৌঁছে যাচ্ছে। এই কারণে শনিবারও কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে, সেই সঙ্গে ভ্যাপসা গরমও অনুভূত হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা
Image Credit : gemini

আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি কম থাকতে পারে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম ছিল। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Related Articles

Related image1
WB Weather Alart: গভীর নিম্নচাপের জেরে বঙ্গে দুর্যোগ? কী বলছে হাওয়া অফিস?
Related image2
Kolkata Weather Alart: সাবধান কলকাতা! আকাশে ১৮ কিমির বেশি উঁচু মেঘের স্তম্ভ, এদিকে সাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ
36
ভারী বর্ষণের সতর্কতা
Image Credit : AI Generated

ভারী বর্ষণের সতর্কতা

এমনকি দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারেও বৃষ্টি হতে পারে। কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অবশ্য জলপাইগুড়িতে ভারী বর্ষণের সতর্কতা জারি হয়েছে।

46
হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে
Image Credit : AI Generated

হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে

এছাড়া কলকাতা ছাড়া রাজ্যের বেশ কিছু জেলায় যেমন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় রবিবার পর্যন্ত জারি হয়েছে কমলা সতর্কতা। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে শুক্রবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

56
বৃষ্টির দাপট কমতে শুরু করবে
Image Credit : Asianet News

বৃষ্টির দাপট কমতে শুরু করবে

এই জেলাগুলিতে ভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উপকূল লাগোয়া জেলাই নয়, ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমেও। তবে আজ থেকে বৃষ্টির দাপট কমতে শুরু করবে বলে পূর্বাভাস রয়েছে।

66
দুর্গাপুজোয় এবার কেমন থাকবে আবহাওয়া?
Image Credit : gemini

দুর্গাপুজোয় এবার কেমন থাকবে আবহাওয়া?

পুজোর আগে আগেই সকাল থেকেই শহর ও জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘলা। পরের সপ্তাহ থেকে আবহাওয়া উন্নত হলেও দুর্গাপুজোয় এবার কেমন থাকবে আবহাওয়া সেই বিষয়ে এখন থেকেই চিন্তায় রাজ্যবাসী।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
আজকের আবহাওয়া
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Abhishek Banerjee: বুধে ফের তলব, তার আগে ৪৮ ঘন্টা সময় চেয়ে পুলিশকে ই-মেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Recommended image2
WB Municipal Election: পুরভোট শুরুর আগেই VVPAT সংকট! আদালতের দ্বারস্থ নির্বাচন কমিশন
Recommended image3
WB Weather: পুজোর শুরুতেই আবহাওয়ার চোখরাঙানি! চতুর্থী থেকে বৃষ্টি-দমকা হাওয়া, কবে ফিরবে রোদ?
Recommended image4
Now Playing
'বাংলায় ডবল ইঞ্জিন সরকার হয়েছে, এবার ট্রিপল ইঞ্জিন সরকার হবে', বড় কথা শুভেন্দুর মুখে
Recommended image5
Now Playing
Kunal Ghosh : 'বিজেপি ভয় পেয়েছে...' কেন এমন বললেন কুণাল ঘোষ?
Related Stories
Recommended image1
WB Weather Alart: গভীর নিম্নচাপের জেরে বঙ্গে দুর্যোগ? কী বলছে হাওয়া অফিস?
Recommended image2
Kolkata Weather Alart: সাবধান কলকাতা! আকাশে ১৮ কিমির বেশি উঁচু মেঘের স্তম্ভ, এদিকে সাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved