- Home
- West Bengal
- Weather Alert: আজ কোন জেলায় ভারী বৃষ্টি? কলকাতা-সহ পশ্চিমবঙ্গে আর কতদিন চলবে দুর্যোগ, জানুন
Weather Alert: আজ কোন জেলায় ভারী বৃষ্টি? কলকাতা-সহ পশ্চিমবঙ্গে আর কতদিন চলবে দুর্যোগ, জানুন
কলকাতা-সহ পশ্চিমবঙ্গে চলতি সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টি অব্যাহত থাকবে। উত্তরবঙ্গের একাধিক জেলায় লাল সতর্কতা, বিভিন্ন জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি । কোন জেলায় কতটা বৃষ্টির সম্ভাবনা, বজ্রপাতের সতর্কতা এবং কতদিন চলবে এই দুর্যোগ—জেনে নিন এক নজরে।

মুখভার আকাশের
রবিবার আর সোমবারে একনাগাড়ে বৃষ্টি হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। উত্তরের জেলাগুলিতেও ভারী বৃষ্টি হয়েছে। মঙ্গলাবর সকাল থেকে বৃষ্টির দাপট কম ছিল। কিন্তু স্বস্তি বেশিক্ষণের নয়। দুর্যোগের ঘনঘটা এখনও ছেয়ে রয়েছে বঙ্গের আকাশে। চলতি সপ্তাহে বৃষ্টির হাত থেকে রেহাই নেই। তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

Red Alert জেলা
আগামিকাল, বুধবার ঝড়বৃষ্টির লাল সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও কালিম্পং-এ দুর্যোগ চলবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
Orange Alert
পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার ঝড়বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি আর কালিম্পং-এ। ৭-২০ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Yellow Alert
চলতি সপ্তাহ জুড়ে উত্তর আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। প্রায় সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের গুই ২৪ পরগনা, বর্ধমান, বীরভূম , পুরুলিয়া, বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টি হবে। উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইবে। আগামিকালও পরিস্থিতির উন্নতি খুব একটা হবে না।
কলকাতার আবহাওয়া
কলকাতায় চলতি সপ্তাহে বুধ আর রবিবার ছাড়া সব দিনই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজও কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের বেশি।
একটানা দুর্যোগের কারণ
পশ্চিমবঙ্গে টানা ঝড়বৃষ্টির মূল কারণ হলো বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি শক্তিশালী গভীর নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখা।
সম্প্রতি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল। যদিও এই সিস্টেমটি ওড়িশা ও ঝাড়খণ্ডের দিকে সরে গিয়ে বর্তমানে কিছুটা দুর্বল হয়েছে, তবুও বঙ্গোপসাগরের জলভাগের সঙ্গে এর যোগসূত্র বা 'টেইল' (Tail) এখনও বিচ্ছিন্ন হয়নি। এর ফলে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প একটানা দক্ষিণবঙ্গে প্রবেশ করে চলেছে।
কতদিন থাকবে এই খারাপ আবহাওয়া?
পশ্চিমবঙ্গে এই খারাপ আবহাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টিপাত আগামী সম্পূর্ণ সপ্তাহজুড়েই (১২-১৩ জুলাই পর্যন্ত) কম-বেশি বজায় থাকবে।
উত্তরবঙ্গে দুর্যোগ এখনই কমছে না, বরং তীব্রতা আরও বাড়বে। নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করায় পাহাড়ের জেলাগুলোতে
দক্ষিণবঙ্গে মঙ্গলবার ও বুধবার (৭ ও ৮ জুলাই) থেকে ভারী বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে। আকাশ মূলত মেঘলা থাকবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে সপ্তাহজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা (Yellow Alert) জারি থাকছে। আগামী শুক্র ও শনিবার (১০-১১ জুলাই) নাগাদ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আবার কিছুটা বাড়তে পারে
আজ কোন জেলায় বজ্রপাতের আশঙ্কা? বাইরে বেরোনোর আগে দেখে নিন
আজ পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ও বজ্রপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়াও, পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনা ও কলকাতা সংলগ্ন অঞ্চলে মেঘলা আকাশ এবং দমকা হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

