Weather Kolkata: দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকলেও আগামী সপ্তাহে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে শীতের আমেজ ও কুয়াশা থাকলেও দিনের তাপমাত্রা দক্ষিণবঙ্গের থেকে বেশি। রাজ্যজুড়ে ফেব্রুয়ারির শেষে তাপমাত্রা আরও বাড়বে।

Weather Kolkata: দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে আগামী সপ্তাহে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। সোম ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে। ওড়িশা ও সংলগ্ন উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হচ্ছে, তার পরোক্ষ প্রভাবেই জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও শীতের আমেজ বর্তমান। উত্তুরে হাওয়া, সঙ্গে রয়েছে কুয়াশার দাপটও। আগামী দু-তিন দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর সহ সব জেলাতেই। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হয়ে যাবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

নিম্নচাপ, আরও শক্তিশালী রূপ নেবে

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকার নিম্নচাপ নতুন করে তৈরি হবে। এটির অভিমুখ হবে উত্তর ও উত্তর পশ্চিম দিকে। আগামী ২৪ ঘন্টায় পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে এই নিম্নচাপ, আরও শক্তিশালী রূপ নেবে।বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম রাজস্থান এবং পঞ্জাব ও হরিয়ানা সংলগ্ন এলাকায় অবস্থান করছে। রবিবার, ২২ ফেব্রুয়ারি নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। অন্যদিকে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি নিম্নচাপটি ক্রমে শক্তি হারাচ্ছে।

রাতের দিকে হালকা ঠান্ডা

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই থেকে তিনদিনে একধাক্কায় তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা- উভয়ই বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। সকালে ও রাতে শীতের আমেজ ক্রমশ উধাও হয়ে যাবে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ৭৯ দিন পর ১৯ ডিগ্রির ঘরে নেমেছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ভোরবেলা এবং রাতের দিকে হালকা ঠান্ডা অনুভব হলেও, বেলা বাড়তেই সেই তাপমাত্রা বাড়তে থাকবে।

দক্ষিণবঙ্গকে পিছনে ফেলছে বাড়ছে উত্তরবঙ্গের পারদ

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দিনের গরমে দক্ষিণবঙ্গকে পিছনে ফেলছে উত্তরবঙ্গ। আজ জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ২৬.২ ডিগ্রির আশেপাশে থাকবে। সেখানেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২৪ ডিগ্রির ঘরে রয়েছে। পর পর দুই দিন ২৪,৮ ডিগ্রির ঘরে রয়েছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া অফিস বলছে, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আরও চড়বে পারদ। রাতের তাপমাত্রাও ২-৩ ডিগ্রি বাড়ার পূর্বাভাস।